বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সাফিন রহমান ও আয়শা বেগম দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাঁদের দুই সন্তান রাইমা ও রাফসান। রাইমার জন্ম বাংলাদেশে আর রাফসানের জন্ম আমেরিকায়। সাফিন রহমান ও আয়শা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাসের ফলে সেখানকার নাগরিকত্ব লাভ করেছেন।
৮। রাফসানের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করা হয়েছে?
ক. ব্যবসায়িক নীতি খ. জন্মস্থান নীতি
গ. জন্মসূত্র নীতি ঘ. অনুমোদনসূত্র নীতি
৯। রাফসান যেখানে জন্মেছে, সেখানে জন্মগ্রহণ না করেও একই সূত্রে আমেরিকার নাগরিক হবে যদি সে—
i. আমেরিকাগামী জাহাজে জন্মগ্রহণ করে
ii. আমেরিকার জাহাজে জন্মগ্রহণ করে
iii. আমেরিকার দূতাবাসে জন্মগ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
১০। সান ম্যারিনো নামের ছোট্ট দেশটির জনসংখ্যা কত?
ক. সাড়ে নয় হাজার
খ. সাড়ে দশ হাজার
গ. সাড়ে এগারো হাজার
ঘ. সাড়ে বারো হাজার
১১। জনসংখ্যা স্থায়ীভাবে বসবাসের জন্য কী চাই?
ক. জনসমষ্টি খ. সরকার
গ. সার্বভৌমত্ব ঘ. ভূখণ্ড
১২। রাষ্ট্রের শাসনকার্য পরিচালনায় যাঁরা থাকেন, তাঁদের কী বলা হয়?
ক. বিচারপতি খ. পুলিশ
গ. মন্ত্রিপরিষদ ঘ. সরকার
১৩। রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. জনসমষ্টি খ. নাগরিক
গ. সার্বভৌমত্ব ঘ. সরকার
১৪। আমরা রাষ্ট্রকে অনেক সময় সরকার বলে থাকি কেন?
ক. না বুঝে খ. যুক্তিতে
গ. প্রচলনে ঘ. ভুলবশত
১৫। সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। একটি রাষ্ট্র সার্বভৌম কি না, তা নির্ভর করে অন্যান্য রাষ্ট্রের—
i. ইচ্ছার ওপর ii. স্বীকৃতির ওপর
iii. স্বাধীনতার ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ ১৪. ঘ ১৫. গ।
সহকারী শিক্ষক