বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
৩৮। কাকে আহ্বায়ক করে ১৯৫২ সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়?
ক. আবদুল মতিন
খ. কামরুদ্দিন আহমদ
গ. আবুল কাশেম
ঘ. ড. মহিউদ্দিন আহমদ
৩৯। কারাবন্দী শেখ মুজিবুর রহমান নেতা-কর্মীদের কোথায় ২১ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন?
ক. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
খ. ঢাকা মেডিকেল কলেজ চত্বরে
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়
ঘ. ঢাকা কেন্দ্রীয় কারাগারে
৪০। ১৯৫২ সালের ২৬ জানুয়ারি খাজা নাজিমুদ্দীনের ঘোষণার পরিপ্রেক্ষিতে ছাত্রসমাজ কত তারিখ ধর্মঘট পালন করে?
ক. ২৬ জানুয়ারি খ. ২৭ জানুয়ারি
গ. ৩০ জানুয়ারি ঘ. ২৯ জানুয়ারি
৪১। পাকিস্তান সরকার কোন হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নেয়?
ক. ইংরেজি হরফে খ. ফারসি হরফে গ. উর্দু হরফে ঘ. আরবি হরফে
৪২। আমতলার সভায় কতজন করে মিছিল শুরু করার সিদ্ধান্ত হয়?
ক. ১০ জন খ. ১১ জন
গ. ১২ জন ঘ. ২০ জন
৪৩। কখন ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ মিনার নির্মিত হয়?
ক. ২১ ফেব্রুয়ারি ১৯৫২
খ.২৩ ফেব্রুয়ারি ১৯৫২
গ. ২২ ফেব্রুয়ারি ১৯৫৩
ঘ. ২২ ফেব্রুয়ারি ১৯৫২
৪৪। ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’-কবিতাটির রচয়িতা—
ক. শামসুর রাহমান
খ. নীলিমা ইব্রাহিম
গ. জাহানারা ইমাম
ঘ. মাহবুব-উল-আলম চৌধুরী
৪৫। রফিক, সালাম, বরকত, জব্বার কখন শহীদ হন?
ক, ১৯ ফেব্রুয়ারি, ১৯৫২
খ. ২০ ফেব্রুয়ারি, ১৯৫২
গ. ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
ঘ. ২২ ফেব্রুয়ারি, ১৯৫২
৪৬। শফিউরের পিতা জনতার নির্মিত প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন—
ক. ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
খ. ২১ ফেব্রুয়ারি, ১৯৫৪
গ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৫৩
ঘ. ২২ ফেব্রুয়ারি, ১৯৫২
৪৭। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ১৪৪ ধারা জারি হবে—এ ঘোষণা দেওয়া হয় কত তারিখে?
ক. ২৩ ফেব্রুয়ারি, ১৯৫২
খ. ১০ জানুয়ারি, ১৯৫২
গ. ২০ ফেব্রুয়ারি, ১৯৫২
ঘ. ২১ জানুয়ারি, ১৯৫২
৪৮। শফিউর নিহত হন—
ক. ২২ ফেব্রুয়ারি, ১৯৫২
খ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৫২
গ. ২৪ ফেব্রুয়ারি, ১৯৫২
ঘ. ২০ ফেব্রুয়ারি, ১৯৫২
৪৯। ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি থেকে কত সময়ের জন্য ১৪৪ ধারা জারিসহ সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়?
ক. ১৫ দিন খ. ১৭ দিন
গ. ২ মাস ঘ. ১ মাস
৫০। নিচের কোনটি আলাউদ্দিন আল আজাদের রচিত কবিতা?
ক. স্মৃতির মিনার
খ. অসমাপ্ত তারুণ্যের গল্প
গ. শহীদ মিনার ঘ. ১৪০০ সাল
৫১। ‘কবর’ নাটকটির রচিয়তা কে?
ক. জহির রায়হান খ. হুমায়ুন কবির
গ. অব্দুল্লাহ আল মামুন
ঘ. ড. মুনীর চৌধুরী
৫২। ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের রচিয়তা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. হুমায়ূন আহমেদ
গ. জহির রায়হান ঘ. মুনীর চৌধুরী
৫৩। সব রাজনৈতিক আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল—
ক. মুসলিম লীগের আন্দোলন
খ. স্বাধীনতা আন্দোলন
গ. ভাষা আন্দোলন
ঘ. ৬৯-এর গণ-অভ্যুত্থান।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
৩৮. ক ৩৯. ক ৪০. গ ৪১. ক ৪২. ক ৪৩. ঘ ৪৪. ঘ ৪৫. গ ৪৬. গ ৪৭. গ ৪৮.ক ৪৯. ঘ ৫০. ক ৫১. ঘ ৫২. গ ৫৩. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর