বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
৫৪। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’-এর রচয়িতা কে?
ক. আব্দুল লতিফ
খ. আলতাফ মাহমুদ
গ. আব্দুল গাফ্ফার চৌধুরী
ঘ. মুনীর চৌধুরী
৫৫। নিচের কোনটি ১৯৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা?
ক. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
খ. হাজার বছর ধরে
গ. কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি
ঘ. স্মৃতির মিনার
৫৬। ২১ ফেব্রুয়ারি ১৯৯৮ সাল পর্যন্ত কী দিবস হিসেবে পালিত হতো?
ক. মাতৃভাষা দিবস খ. শহীদ দিবস
গ. ভাষা দিবস ঘ. বিজয় দিবস
৫৭। ২১ ফেব্রুয়ারি ১৯৯৯ সাল থেকে কী দিবস হিসেবে পালিত হচ্ছে?
ক. ভাষা দিবস
খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
গ. মাতৃভাষা দিবস
ঘ. শহীদ দিবস
৫৮। বাঙালির জতীয়তাবাদ বিকাশের মূল ভিত্তি নিচের কোনটি?
ক. স্বাধীনতা আন্দোলন
খ. ছয় দফা আন্দোলন
গ. ৬৯-এর গণ-অভ্যুত্থান
ঘ. ভাষা আন্দোলন
৫৯। ইউনেসকো বাংলাদেশের ২১ ফেব্রুয়ারির শহীদ দিবসকে কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?
ক. ১৭ নভেম্বর,১৯৯৯
খ. ১৭ নভেম্বর, ২০০১
গ. ১৭ নভেম্বর, ১৯৯৮
ঘ. ১৭ নভেম্বর, ২০০০
৬০। পাকিস্তানি শাসনকালে বাঙালি জাতির মুক্তির প্রথম আন্দোলন কোনটি?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ. ১৯৪৭-এ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন
গ. ১৯৭০-এর নির্বাচন
ঘ. ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন
৬১। কাদের উদ্যোগে মূলত শহীদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
ক. কানাডাপ্রবাসী বাঙালিদের
খ. UNO-এর বাঙালি প্রতিনিধিদের
গ. ফ্রান্সে অবস্থানরত বাঙালিদের
ঘ. আমেরিকার প্রবাসী বাঙালিদের
৬২। বাঙালিদের প্রথম অধিকার-সচেতন করে—
ক. ১৯৭০-এর নির্বাচন
খ. সিপাহী বিদ্রোহ
গ. ১৯৬৬-এর ৬ দফা দাবি
ঘ. ভাষা আন্দোলন
৬৩। পাকিস্তানের মোট জনসংখ্যার বাঙালি ছিল—
ক. ৪০ শতাংশ খ. ৫১ শতাংশ
গ. ৫৫ শতাংশ ঘ. ৫৬ শতাংশ
৬৪। ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর সাধারণ সম্পাদক কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. শামসুল হক
ঘ. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
৬৫। পাকিস্তানের প্রতি অনুগত রাজনৈতিক দল ছিল কোনটি?
ক. আওয়ামী লীগ খ. মুসলিম লীগ
গ. কৃষক শ্রমিক পার্টি ঘ. ন্যাপ
৬৬। পূর্বে পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়—
ক. ১৯৫২ সালের ২৩ জুন
খ. ১৯৪৯ সালের ২৩ জুন
গ. ১৯৪৭ সালের ২৩ জুন
ঘ. ১৯৪৮ সালের ২৩ জুন
৬৭। কে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’-এর যুগ্ম সম্পাদক ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. শামসুল হক
ঘ. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
৬৮। কে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর সভাপতি ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. শামসুল হক
গ. ধীরেন্দ্রনাথ হক
ঘ. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
৫৪. গ ৫৫. গ ৫৬. খ ৫৭. খ. ৫৮. ঘ ৫৯. ক ৬০. ক ৬১. ক ৬২. ঘ ৬৩. ঘ ৬৪. গ ৬৫. খ ৬৬. খ ৬৭. ক ৬৮. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর