বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
৬৯। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে ধারা লক্ষ করা যায়—
ক. ১টি খ. ২টি গ. ৪টি ঘ. ৩টি
৭০। যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্যোক্তা ছিল—
ক. আওয়ামী লীগ
খ. কৃষক শ্রমিক পার্টি
গ. আওয়ামী মুসলিম লীগ
ঘ. মুসলিম লীগ
৭১। ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর নামকরণ ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ করা হয়—
ক. ১৯৫৬ সালে খ. ১৯৫৫ সালে
গ. ১৯৫৪ সালে ঘ. ১৯৫৩ সালে
৭২। শেখ মুজিবুর রহমান বন্দিজীবন কাটান—
ক. ১৯৪৮ থেকে ১৯৫৬-এর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত
খ. ১৯৪৭ থেকে ১৯৫৫-এর ২৭ মে পর্যন্ত
গ. ১৯৪৯ থেকে ১৯৫২-এর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত
ঘ. ১৯৪৯ থেকে ১৯৫৪-এর ৩০ জুন পর্যন্ত
৭৩। ‘জনগণই সকল ক্ষমতার উত্স’—এটি প্রমাণ করে কত সালের নির্বাচন?
ক. ১৯৭৩ সালের নির্বাচন
খ. ১৯৭০ সালের নির্বাচন
গ. ১৯৬৬ সালের নির্বাচন
ঘ. ১৯৫৪ সালের নির্বাচন
৭৪। যুক্তফ্রন্ট গঠিত হয় কতটি দল নিয়ে?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
৭৫। যুক্তফ্রন্টের ২১ দফায় কোন কোন বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন চাওয়া হয়েছে?
ক. ঢাকা ও রাজশাহী খ. চট্টগ্রাম
গ. জাহাঙ্গীরনগর ঘ. ঢাকা ও বুয়েট
৭৬। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. শেরেবাংলা এ কে ফজলুল হক
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. শেখ মুজিবুর রহমান
৭৭। কে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন?
ক. ইয়াহিয়া খান খ. ইস্কান্দার মির্জা
গ. আইয়ুব খান
ঘ. গোলাম মোহাম্মদ
৭৮। পরপর কয়টি উপনির্বাচনে পরাজিত হলে ২১ দফা অনুযায়ী যুক্তফ্রন্ট মন্ত্রিসভা পদত্যাগ করবে?
ক. ৩ খ. ৪ গ. ৫ গ. ৬
৭৯। যুক্তফ্রন্টের ২১ দফায় বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাগার করার দাবি করা হয়—
ক. বাংলা একাডেমিকে
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে
গ. বর্ধমান হাউসকে
ঘ. বরেন্দ্র জাদুঘরকে
৮০। কত সালে যুক্তফ্রন্ট সরকার শপথগ্রহণ করে?
ক. ১৯৫৪ সালের ২ এপ্রিল
খ. ১৯৫৪ সালের ৪ এপ্রিল
গ. ১৯৫৪ সালের ৩ এপ্রিল
ঘ. ১৯৫৪ সালের ১ এপ্রিল
৮১। যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করার পর গৃহবন্দী করা হয়—
ক. শেখ মুজিবুর রহমানকে
খ. শেরেবাংলা এ কে ফজলুল হককে
গ. সৈয়দ নজরুল ইসলামকে
ঘ. তাজউদ্দীন আহমদকে।

অধ্যায়-২
১। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে কীসের প্রতি ইঙ্গিত রয়েছে?
ক. পার্শ্ববর্তী দেশের সঙ্গে সুসম্পর্ক খ. স্বাধীনতা গ. একতা
ঘ. ইন্ডিয়ার সঙ্গে সুসম্পর্ক
২। কত সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫৪ সালে
গ. ১৯৭০ সালে ঘ. ১৯৭২ সালে
৩। অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. এম মনসুর আলী।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
৬৯. ঘ ৭০. ক ৭১. খ ৭২. গ ৭৩. ঘ ৭৪. খ ৭৫. ক ৭৬. খ ৭৭. ঘ ৭৮. ক ৭৯. গ ৮০. গ ৮১. খ।
অধ্যায়-২
১. খ ২. গ ৩. ক।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর