বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৪

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। কোন শিল্পে সবচেয়ে বেশি মানুষ নিয়োজিত?
ক. ক্ষুদ্র খ. বৃহত্ গ. মাঝারি ঘ. কুটির
২। মাঝারি ও বেশি আয়ের মানুষেরা কোন পেশার কাজে নিযুক্ত?
ক. চাকরি খ. কৃষি গ. রাজমিস্ত্রি ঘ. ড্রাইভার
৩। জাতীয় অর্থনীতিকে সবল ও গতিশীল করে—
i. কৃষি ii. শিল্প iii. শিক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
৪। একসময় কোনটি ছিল বাংলাদেশের প্রধান রপ্তানিসামগ্রী?
ক. ধান খ. গম গ. ভুট্টা ঘ. পাট
৫। কুটির শিল্পে উত্পাদন ও বিপণনের কাজটি প্রধানত কে করে থাকেন?
ক. শ্রমিক খ শুধু নারী শ্রমিক গ. মালিক নিজে ঘ. প্রতিনিধি
৬। কৃষির পর দেশের বিরাটসংখ্যক মানুষের জীবিকার সংস্থান হচ্ছে কোন খাত থেকে?
ক. কৃষি খ. শিক্ষা গ. চিকিত্সা ঘ. শিল্প
৭। বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান কীরূপ?
ক. লাখ লাখ বেকারের কর্মসংস্থান খ. মানুষ সংস্কারমুক্ত হচ্ছে
গ. কৃষি খাতের ধ্বংস সাধন করছে ঘ. সবকিছুই যান্ত্রিক হয়ে পড়ছে
৮। কুটির শিল্পে উত্পাদন ও বিপণন কীভাবে চলে?
ক. মালিকের নিজ পরিবারের সদস্যদের সহযোগিতায়
খ. মালিকের আত্মীয়স্বজনের সহায়তায়
গ. সামাজিক সংঘ ও সমিতির মাধ্যমে ঘ. ট্রেড ইউনিয়নের মাধ্যমে
৯। নিচের কোনটি বাংলাদেশের একটি বৃহত্ শিল্পের উদাহরণ?
ক. ইঞ্জিনিয়ারিং খ. চাল কল গ. প্লাস্টিক কারখানা ঘ. সিরামিক
১০। বাংলাদেশ একটি শিল্পসমৃদ্ধ মধ্য আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে। ফলে বাংলাদেশের—
i. দারিদ্র্য হ্রাস পাবে ii. বেকার সমস্যার সমাধান হবে
iii. মানুষের আর্থিক অবস্থার উন্নতি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। বিদেশ থেকে পণ্য আমদানি ও বিদেশে পণ্য রপ্তানির নাম কী?
ক. শিল্পবাণিজ্য খ. আন্তবাণিজ্য গ. মুক্তবাণিজ্য ঘ. বৈদেশিক বাণিজ্য
১২। বিশ্ব বাণিজ্য সংস্থা সংক্ষেপে কী?
ক. WTO খ. SAFTA গ. WHO ঘ. WMO
১৩। World Trade Organization (WTO) কোন ধরনের সংস্থা?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক গ. সামাজিক ঘ. সাংস্কৃতিক
১৪। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে দেশের আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ বেশি, তাকে কোন ধরনের দেশ বলা হয়?
ক. উন্নয়নশীল খ. অনুন্নত দেশ গ. উন্নত দেশ ঘ. স্বল্পোন্নত দেশ।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
১. খ ২. ক ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. ক ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর