বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৫। বাংলাদেশকে একটি মধ্য আয়ের শিল্প সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের কী করণীয় রয়েছে?
ক. আমদানি বৃদ্ধি করা খ. রপ্তানির প্রতি গুরুত্বারোপ
গ. কারখানা নির্মাণে গুরুত্বারোপ ঘ. শ্রমশক্তি রপ্তানি
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শিবলী দৈনিক পত্রিকায় পড়েছিল বাংলাদেশ প্রতিবছর তৈরি পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। সে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাংলাদেশ কি শুধু রপ্তানি করে? কোনো দ্রব্য আমদানি করে না? বাবা শিবলীকে বললেন, রপ্তানির পাশাপাশি বাংলাদেশ বিভিন্ন দ্রব্য আমদানিও করে থাকে।
১৬। অনুচ্ছেদে উল্লিখিত পণ্য আমদানি ও রপ্তানি কী নামে পরিচিত?
ক. রপ্তানি বাণিজ্য খ. আমদানি বাণিজ্য
গ. আমদানি-রপ্তানি বাণিজ্য ঘ. বৈদেশিক বাণিজ্য
১৭। উক্ত কার্যক্রম যেভাবে পরিচালিত হয়—
i. একটি পরিকল্পনা ও নীতির আওতায়
ii. বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায়
iii. আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন এসব কার্যক্রম তদারকি করে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। বৃহত্ শিল্পের উত্পাদন ক্ষমতা কেমন?
ক. বেশি খ. কম গ. মাঝারি ঘ. আশানুরূপ নয়
১৯। কোনো স্বাধীন দেশের সাথে পণ্যের আমদানি ও রপ্তানি কী ধরনের সম্পর্কের পরিচায়ক?
ক. সামাজিক সম্পর্ক খ. রাজনৈতিক সম্পর্ক
গ. অর্থনৈতিক সম্পর্ক ঘ. আন্তরাষ্ট্রীয় সম্পর্ক
২০। গ্রামীণ নাট্যদল অর্থনীতির কোন খাত?
ক. আনুষ্ঠানিক খ. অনানুষ্ঠানিক গ. উপানুষ্ঠানিক ঘ. প্রাতিষ্ঠানিক
২১. বাংলাদেশের অর্থনীতিতে কোন খাতের অবদান বৃদ্ধি পাচ্ছে?
ক. সেবা খাত খ. শিল্প খাত গ. বাণিজ্য খাত ঘ. কৃষি খাত
২২। কোন ধরনের দেশের বেশির ভাগ অর্থনৈতিক কার্যক্রম অনানুষ্ঠানিক খাতের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে?
ক. শিল্পায়িত দেশ খ. উন্নত দেশ গ. উন্নয়নশীল দেশ ঘ. সমাজতান্ত্রিক দেশ
২৩। কোন আমল থেকেই বাংলাদেশে কিছু কিছু শিল্প বা কলকারখানা গড়ে উঠতে থাকে?
ক. পাকিস্তান খ. ব্রিটিশ গ. ভারত ঘ. ইংরেজ
২৪। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে কোন শিল্পগুলো?
ক. ক্ষুদ্র খ. বৃহত্ গ. কুটির ঘ. মাঝারি
২৫। কুটির শিল্প নিচের কোনটি?
ক. ইঞ্জিনিয়ারিং খ. বস্ত্রশিল্প গ. পাট শিল্প ঘ. মাটির তৈরি তৈজসপত্র।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. খ ২৫. ঘ।