বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
১. অটিস্টিক বন্ধুরা কেমন আচরণ করে?
ক. সবার সঙ্গে খেলাধুলা করে
খ. সবার সঙ্গে বন্ধুত্ব করে
গ. চুপচাপ নিজেকে নিয়ে মগ্ন থাকে
ঘ. সবার সঙ্গে মিলেমিশে থাকে
উত্তর: গ. চুপচাপ নিজেকে নিয়ে মগ্ন থাকে
২. অটিস্টিক বন্ধুদের বৈশিষ্ট্য কোনটি?
ক. অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই উত্তেজিত হয়
খ. সব বন্ধুর সঙ্গে ভালো আচরণ করে
গ. সবার কথা শুনতে পছন্দ করে
ঘ. নিজের জিনিসপত্র গুছিয়ে রাখে
উত্তর: ক. অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই উত্তেজিত হয়
৩. অটিস্টিক শিশুরা কোনটি করতে চায় না?
ক. টিভি দেখা খ. পড়ালেখা
গ. বন্ধুত্ব ঘ. খাওয়াদাওয়া
উত্তর: গ. বন্ধুত্ব
৪. অন্য কেউ স্পর্শ করলে অটিস্টিক শিশুরা কী করে?
ক. খুশি হয় খ. ভয় পায়
গ. দূরে সরে যায় ঘ. উত্তেজিত হয়
উত্তর: ঘ. উত্তেজিত হয়।
৫. অটিস্টিক শিশুরা অন্য কারও সঙ্গে বন্ধুত্ব করতে পারে না কেন?
ক. চুপচাপ থাকে বলে খ. সুষ্ঠু প্রশিক্ষণের অভাবে
গ. মায়ের শাস্তির ভয়ে ঘ. মানসিক বিকাশের অভাবে
উত্তর: ঘ. মানসিক বিকাশের অভাবে
৬. অটিস্টিক শিশুরা কোনো কিছুর প্রয়োজন হলে সেই জিনিসের কাছে টেনে নিয়ে যায় কেন?
ক. অন্যকে কষ্ট দেওয়ার জন্য খ. দুষ্টুমি করার জন্য
গ. মুখে বলতে পারে না বলে
ঘ. নিজে নিতে ভয় পায় বলে
উত্তর: গ. মুখে বলতে পারে না বলে
৭. রনি একজন অটিস্টিক শিশু। সে সব ধরনের কাজ কীভাবে করতে চাইবে?
ক. বিভিন্ন নিয়মে খ. একই নিয়মে
গ. এলোমেলোভাবে ঘ. রুটিন বদল করে
উত্তর: খ. একই নিয়মে
৮. লামিয়া একজন অটিস্টিক শিশু। সে সব ধরনের কাপড় পরতে চায় না কেন?
ক. গরমের জন্য খ. শীতের জন্য
গ. অপছন্দের জন্য ঘ. সংবেদনশীল ত্বকের জন্য
উত্তর: গ. সংবেদনশীল ত্বকের জন্য
৯. অটিস্টিক কেন হয়?
ক. পেশির দুর্বলতার জন্য খ. স্নায়ুর অতিরিক্ত চাপে
গ. অটিজমের বিকাশের সমস্যার জন্য
ঘ. হরমোনের তারতম্যের জন্য
উত্তর: গ. অটিজমের বিকাশের সমস্যার জন্য
১০. অটিজমের বিকাশের সমস্যাযুক্ত শিশুদের কী বলে?
ক. অটিস্টিক শিশু খ. বুদ্ধিপ্রতিবন্ধী শিশু
গ. মানসিক রোগী ঘ. প্রখর বুদ্ধিসম্পন্ন শিশু
উত্তর: ক. অটিস্টিক শিশু
১১. বিশেষজ্ঞ কীভাবে অটিস্টিক শিশুদের শনাক্ত করে থাকেন?
ক. পরীক্ষা-নিরীক্ষা ও আচরণ পর্যবেক্ষণ করে
খ. অন্যের মতামতের ভিত্তিতে
গ. শিক্ষকের কথা শুনে ঘ. সুপ্ত প্রতিভার ভিত্তিতে
উত্তর: ক. পরীক্ষা-নিরীক্ষা ও আচরণ পর্যবেক্ষণ করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা