বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৪। কোন নির্বাচনটি গ্রামভিত্তিক?
ক. পৌরসভা খ. ইউনিয়ন পরিষদ গ. সিটি করপোরেশন ঘ. উপজেলা
১৫। আমাদের দেশের নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে?
ক. সুষ্ঠু পদ্ধতিতে খ. প্রত্যক্ষ পদ্ধতিতে
গ. পরোক্ষ পদ্ধতিতে ঘ. সহজ পদ্ধতিতে
১৬। বাংলাদেশের নির্বাচনব্যবস্থার বৈশিষ্ট্য—
i. গোপন ভোটদান পদ্ধতি ii. সহজ ও সরল ব্যবস্থা
iii. প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় পদ্ধতির নির্বাচন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। বাংলাদেশের নির্বাচন পদ্ধতি কোন প্রকৃতির?
ক. সহজসাধ্য ও উত্তম খ. উত্তম ও সহজবোধ্য
গ. সহজবোধ্য, সহজসাধ্য ও উত্তম ঘ. দুর্বোধ্য ও জটিল
১৮। আধুনিক বিশ্বে প্রত্যক্ষ ও পরোক্ষ নির্বাচন পদ্ধতি উভয়ই প্রচলিত। তন্মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য বলে তুমি মনে করো?
ক. প্রত্যক্ষ খ. পরোক্ষ গ. গোপন ঘ. প্রকাশ্য
১৯। বাংলাদেশের জাতীয় সংসদের ক্ষেত্রে প্রযোজ্য—
i. বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ
ii. জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি
iii. প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন সংখ্যা ৩৪৫টি
নিচের কোনটি সঠিক
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। বাংলাদেশের সংবিধানের মৌলিক কোনো অংশ সংশোধন করতে হলে জনমত যাচাইয়ের জন্য কোনটির ব্যবস্থা করা প্রয়োজন হয়ে থাকে?
ক. প্রত্যক্ষ নির্বাচন খ. উপনির্বাচন গ. গণভোট ঘ. প্রকাশ্য ভোট
২১। কোনো আসনের নির্বাচিত কোনো সদস্য মারা গেলে বা পদত্যাগ করলে বা আসন শূন্য হলে কোন নির্বাচন হয়?
ক. উপনির্বাচন খ. গণভোট গ. স্থানীয় নির্বাচন ঘ. পরোক্ষ নির্বাচন
২২। পরোক্ষ নির্বাচনের মাধ্যমে কে নির্বাচিত হন?
ক. সংসদ সদস্য খ. রাষ্ট্রপতি গ. মেয়র ঘ. চেয়ারম্যান
২৩। রাষ্ট্রপতি নির্বাচনে কোন পদ্ধতি অনুসরণ করা যায়?
ক. প্রত্যক্ষ খ. পরোক্ষ গ. গণভোট ঘ. লিখিত প্রস্তাব
২৪। জনগণ গোপন ভোটের মাধ্যমে কাদের বেছে নেয়?
ক. বিচারকদের খ. আইনজ্ঞদের গ. প্রতিনিধিদের ঘ. মন্ত্রীদের
২৫। প্রতি ইউনিয়ন পরিষদে কতজন মহিলা সদস্য সংরক্ষিত আসনে নির্বাচিত হন?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২৬। গণভোট কেন অনুষ্ঠিত হয়?
ক. গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত যাচাইয়ের জন্য
খ. সামরিক শাসন জারির জন্য গ. রাষ্ট্রপতি নির্বাচনের জন্য
ঘ. পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের জন্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৫
১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. ক ২২. খ ২৩. খ ২৪. গ ২৫. খ ২৬. ক।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর