বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১২. জনাব একরাম মুন্নাকে একজন অটিস্টিক শিশু হিসেবে কীভাবে শনাক্ত করেন?
ক. মা-বাবার মতামতের ভিত্তিতে
খ. শিক্ষকের প্রতিভার ভিত্তিতে
গ. সুপ্ত প্রতিভার ভিত্তিতে
ঘ. পরীক্ষা-নিরীক্ষা ও আচরণ পর্যবেক্ষণ করে
উত্তর: ঘ. পরীক্ষা-নিরীক্ষা ও আচরণ পর্যবেক্ষণ করে
১৩. অটিস্টিক কোনো বন্ধুকে তুমি কীভাবে সাহায্য করবে?
ক. ভালো আচরণ করে খ. অধিক বিরক্ত করে
গ. খারাপ আচরণ করে
ঘ. পড়াশোনায় সহযোগিতা করে
উত্তর ক. ভালো আচরণ করে
১৪. অটিস্টিক শিশুরা স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে—
ক. উপযুক্ত শিক্ষা পেলে খ. ঘরে থাকলে
গ. অন্যদের সঙ্গে না মিশলে ঘ. খেলাধুলা করলে
উত্তর: ক. উপযুক্ত শিক্ষা পেলে
১৫. সৌরভ অটিস্টিক শিশু হলেও যথেষ্ট প্রতিভার অধিকারী। এ ক্ষেত্রে তুমি সৌরভকে কোন বিষয় বিশেষ পারদর্শী বলে মনে করো?
ক. খেলাধুলা খ. বিতর্ক গ. অভিনয় ঘ. অঙ্ক
উত্তর: ঘ. অঙ্ক
১৬. অটিস্টিক শিশু সিমুর অটিজম সমস্যাটি কীভাবে সমাধান করা সম্ভব?
ক. থেরাপির মাধ্যমে খ. চিকিত্সার মাধ্যমে
গ. ইনজেকশনের মাধ্যমে
ঘ. সমস্যার ধরন জেনে সঠিক শিক্ষার মাধ্যমে
উত্তর: ঘ. সমস্যার ধরন জেনে সঠিক শিক্ষার মাধ্যমে
১৭. মনে করো তোমাদের শ্রেণিতে একটি অটিস্টিক শিশু রয়েছে। তুমি তার সঙ্গে কেমন ব্যবহার করবে?
ক. তার সঙ্গে সব সময় মজা করব
খ. তাকে উপহাস করব
গ. তার প্রতি সব সময় সদয় থাকব
ঘ. অন্যদের মতোই আচরণ করব
উত্তর: গ. তার প্রতি সব সময় সদয় থাকব
১৮. তুমি সব পেশার মানুষকে সম্মান করবে কেন?
ক. নিয়মকানুন মেনে চলে বলে
খ. দেশকে কর প্রদান করে বলে
গ. আমরা তাদের ওপর নির্ভরশীল বলে
ঘ. দেশের জন্য অর্থ উপার্জন করে বলে
উত্তর : গ. আমরা তাদের ওপর নির্ভরশীল বলে
১৯. অটিস্টিক শিশুরা কেমন হয়?
ক. চুপচাপ খ. হাসিখুশি গ. দুষ্টু ঘ. বোকা
উত্তর: ক. চুপচাপ
২০. অটিস্টিক শিশুদের আদর করলে কী করে?
ক. খুশি হয় খ. রাগ করে
গ. কান্না করে ঘ. ভয় পায়
উত্তর: খ. রাগ করে
২১. কোন ধরনের শিশুরা একই কথা বারবার বলে?
ক. দৃষ্টিপ্রতিবন্ধী খ. স্বাভাবিক
গ. শারীরিক প্রতিবন্ধী ঘ. অটিস্টিক
উত্তর: ঘ. অটিস্টিক
২২. অটিজম বলতে কী বোঝায়?
ক. একধরনের রোগ খ. একটি অঙ্গ
গ. বিকাশগত সমস্যা ঘ. একটি ভাষা
উত্তর গ. বিকাশগত সমস্যা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা