বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
২৭। নির্বাচনকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি বলা হয়, কারণ—
i. নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি বাছাই করা হয় ii. নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করে iii. নির্বাচন জনমত প্রকাশের প্রক্রিয়া
কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। কোনো আসনের নির্বাচিত সদস্য মারা গেলে কী অনুষ্ঠিত হয়?
ক. জেলা নির্বাচন খ. গণভোট গ. উপনির্বাচন ঘ. সংসদ নির্বাচন
২৯। দেশব্যাপী প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটের মাধ্যমে কি অনুষ্ঠিত হয়?
ক. স্থানীয় নির্বাচন খ. পরোক্ষ নির্বাচন
গ. জাতীয় নির্বাচন ঘ. উপনির্বাচন
# পাশের চিত্রের আলোকে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
৩০। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কী হবে?
ক. স্থানীয় নির্বাচন
খ. জাতীয় নির্বাচন গ. জেলা নির্বাচন ঘ. উপজেলা
৩১। স্থানীয় নির্বাচন হিসেবে উপজেলা নির্বাচনের ক্ষেত্রে দেখা যায়—
i. একজন চেয়ারম্যান, কয়েকজন সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের নিয়ে উপজেলা পরিষদ গঠিত হয়
ii. উপজেলার নাগরিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন
iii. পরিষদ সদস্যরা আজীবনের জন্য নির্বাচিত হন।
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৫
২৭. ঘ ২৮. গ ২৯. গ ৩০. ক ৩১. গ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর