বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
২৩. অটিস্টিক শিশুদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত?
ক. কঠিন ব্যবহার খ. ভয় দেখানো
গ. খারাপ ব্যবহার ঘ. সহযোগিতা করা
উত্তর: ঘ. সহযোগিতা করা
২৪. অটিস্টিক শিশুরা কীভাবে থাকতে চায়?
ক. একাকী খ. হাসিখুশি
গ. দলগতভাবে ঘ. আনন্দিতভাবে
উত্তর: ক. একাকী
২৫. কোন ধরনের শিশুদের ডাকলে সাড়া দেয় না?
ক. অটিস্টিক খ. দৃষ্টিপ্রতিবন্ধী
গ. শারীরিক প্রতিবন্ধী ঘ. মেধাবী
উত্তর: ক. অটিস্টিক
২৬. অনেক সময় নিজের ভাষায় কথা না বলে অন্যের ভাষায় কথা বলে কারা?
ক. স্বাভাবিক শিশুরা খ. হতাশাগ্রস্থ শিশুরা
গ. অন্ধ শিশুরা ঘ. অটিস্টিক শিশুরা
উত্তর: ঘ. অটিস্টিক শিশুরা
২৭. কোন কাজে অটিস্টিক শিশুরা বিশেষ পারদর্শী হয়?
ক. খেলাধুলা খ. ছবি আঁকা
গ. বিতর্ক করা ঘ. অভিনয়
উত্তর: খ. ছবি আঁকা
২৮. কোন বিষয়ে অটিস্টিক শিশুদের বিশেষ প্রশিক্ষণ দিলে ভালো করতে পারে?
ক. গান খ. অভিনয় গ. আবৃত্তি ঘ. উপস্থাপনা
উত্তর: ক. গান
২৯. কিছু কিছু অটিস্টিক শিশু স্বাভাবিক কোনো শব্দও সহ্য করতে পারে না কেন?
ক. কানে সমস্যা থাকে বলে
খ. শব্দ অপছন্দ করে বলে
গ. শব্দের প্রতি সংবেদনশীলতার জন্য
ঘ. মাথাব্যথার জন্য
উত্তর: গ. শব্দের প্রতি সংবেদনশীলতার জন্য
৩০. যেসব খেলনা অটিস্টিক শিশু পছন্দ করে, সেগুলো কী করে?
ক. লুকিয়ে রাখে খ. ভেঙে ফেলে
গ. বন্ধুদের দিয়ে দেয় ঘ. সব সময় কাছে রাখে
উত্তর: ঘ. সব সময় কাছে রাখে
৩১. অটিস্টিক শিশুরা লেখাপড়ায় কেমন হয়?
ক. পড়া কম বোঝে খ. লিখতে পারে না
গ. স্বাভাবিকভাবে পড়তে পারে
ঘ. পড়তে বসলে ভয় পায়
উত্তর: গ. স্বাভাবিকভাবে পড়তে পারে
৩২. কোনটি অটিস্টিক শিশুদের আচরণ?
ক. সবার সঙ্গে বন্ধুত্ব করা
খ. সবার সঙ্গে মিলেমিশে খেলতে না চাওয়া
গ. সবার সঙ্গে কথা বলা ঘ. হইচই করা
উত্তর: খ. সবার সঙ্গে মিলেমিশে খেলতে না চাওয়া
৩৩. কোন ধরনের শিশুরা হইচই করে না?
ক. স্বাভাবিক খ. মেধাবী
গ. দৃষ্টিপ্রতিবন্ধী ঘ. অটিস্টিক
উত্তর ঘ. অটিস্টিক
৩৪. কোন ধরনের শিশুরা অন্যের চোখে তাকায় না?
ক. স্বাভাবিক খ. শারীরিক প্রতিবন্ধী
গ. মেধাবী ঘ. অটিস্টিক
উত্তর: ঘ. অটিস্টিক।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা