বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১. গণতান্ত্রিক পদ্ধতিতে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়?
ক. একজনের মত খ. দলনেতার মত
গ. দুই-তিনজনের মত ঘ. অধিকাংশের মত
উত্তর: ঘ. অধিকাংশের মত
২. গণতন্ত্রের অর্থ কী?
ক. পরিবারের শাসন খ. ব্যক্তির শাসন
গ. রাজনৈতিক দলের শাসন ঘ. জনগণের শাসন
উত্তর: ঘ. জনগণের শাসন
৩. গণতন্ত্রের ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য নয়?
ক. জোর করে মত চাপিয়ে দেওয়া
খ. পরমতসহিষ্ণুতা গ. সহনশীলতা
ঘ. শান্তি ও সম্প্রীতি
উত্তর: ক. জোর করে মত চাপিয়ে দেওয়া
৪. আমাদের কোথায় কোথায় গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করা উচিত?
ক. বাড়ি খ. বিদ্যালয় গ. শ্রেণিকক্ষে ঘ. সকল ক্ষেত্রে
উত্তর: ঘ. সকল ক্ষেত্রে
৫. অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং সে সিদ্ধান্তকে সম্মান করাকে কী বলে?
ক. গণতান্ত্রিক মনোভাব খ. রাজনৈতিক মূল্যবোধ
গ. সামাজিক ঐক্য ঘ. সামাজিক নীতি
উত্তর: ক. গণতান্ত্রিক মনোভাব
৬. রানা, সহিদ, মন্টি পঞ্চম শ্রেণিতে পড়ে। এদের সবাই শ্রেণিনেতা হতে চায়। এ ক্ষেত্রে শ্রেণিশিক্ষক কীভাবে শ্রেণিনেতা নির্বাচন করবেন?
ক. অধিকাংশের মতে খ. দু-একজনের মতে
গ. নিজের পছন্দ অনুযায়ী ঘ. যেকোনো একজনের মতে
উত্তর: ক. অধিকাংশের মতে
৭. নবারুণ ক্লাবের সম্পাদক হওয়ার জন্য বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যক্তি আছেন। এ ক্ষেত্রে নবারুণ ক্লাব কীভাবে সম্পাদক নির্বাচন করবে?
ক. দুই-তিনজনের মতামতের ভিত্তিতে
খ. বিদায়ী সভাপতির পছন্দ অনুযায়ী
গ. সাধারণ সম্পাদকের পছন্দ অনুযায়ী
ঘ. অধিকাংশের মতামত অনুযায়ী
উত্তর: ঘ. অধিকাংশের মতামত অনুযায়ী
৮. সাকিব তাদের সমাজকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে গঠন করতে চায়। এ ক্ষেত্রে সাকিবের গ্রামের লোকদের কোন মনোভাবসম্পন্ন হতে হবে
ক. গণতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক
গ. একনায়কতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক
উত্তর: ক. গণতান্ত্রিক
৯. সাইফুল তাদের বাড়িতে শান্তিপূর্ণভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চায়। এ ক্ষেত্রে সাইফুলকে কী করতে হবে?
ক. বাড়ির দুই-তিনজনের মত নিতে হবে
খ. বাড়ির অধিকাংশ লোকের মত নিতে হবে
গ. তার বড় ভাইয়ের মত নিতে হবে
ঘ. তার বন্ধুদের মত নিতে হবে
উত্তর: খ. বাড়ির অধিকাংশ লোকের মত নিতে হবে
১০. গণতান্ত্রিক মনোভাব কী ধরনের গুণ?
ক. রাজনৈতিক ও পারিবারিক
খ. পারিবারিক ও সামাজিক
গ. অর্থনৈতিক ও রাজনৈতিক
ঘ. ব্যক্তিগত ও সামাজিক
উত্তর: ঘ. ব্যক্তিগত ও সামাজিক।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা