বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১০

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১১. সমাজের সব সদস্যের কোন গুণটি থাকা উচিত?
ক. গণতান্ত্রিক মনোভাব খ. ব্যক্তিস্বাতন্ত্র্য
গ. সামাজিক নৈতিকতা ঘ. বিচার ক্ষমতা ও বুদ্ধিমত্তা
উত্তর: গ. সামাজিক নৈতিকতা
১২. গণতন্ত্র বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কী?
ক. মূলনীতি খ. সংবিধান
গ. ধর্মীয় মূল্যবোধ ঘ. নীতি ও পরিকল্পনা
উত্তর: ক. মূলনীতি
১৩. কীসের ভিত্তিতে দলনেতা নির্বাচন করতে হয়?
ক. ব্যক্তিগত পছন্দের খ. ঐকমত্যের
গ. প্রভাব-প্রতিপত্তির ঘ. সামাজিক অবস্থানের
উত্তর: খ. ঐকমত্যের
১৪. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণ দীর্ঘদিন কী করেছে?
ক. সংগ্রাম খ. আলোচনা
গ. অর্থনৈতিক কার্যক্রম ঘ. সামাজিক কার্যক্রম
উত্তর: ক. সংগ্রাম
১৫. ‘ক’ অঞ্চলের শাসনকাজে অধিকাংশের মতামত গ্রহণ করা হয়। ‘ক’ অঞ্চলে কোন ধরনের শাসনব্যবস্থা প্রচলিত?
ক. একনায়কতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক
উত্তর: গ. গণতান্ত্রিক
১৬. গণতন্ত্র কিসে অংশগ্রহণের সুযোগ করে দেয়?
ক. প্রশাসনে খ. নির্বাচনে
গ. রাজনৈতিক ক্ষমতায় ঘ. ব্যক্তিগত কাজে
উত্তর: খ. নির্বাচনে
১৭. বাড়িতে কীভাবে গণতান্ত্রিক মনোভাবের চর্চা করবে?
ক. বাবার সিদ্ধান্ত মেনে নিয়ে
খ. মায়ের সিদ্ধান্ত মেনে নিয়ে
গ. সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে
ঘ. বড় ভাইকে প্রাধান্য দিয়ে
উত্তর গ. সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে
১৮. কীভাবে শ্রেণিতে গণতন্ত্রের চর্চা করবে?
ক. বন্ধুদের সঙ্গে ভাব বিনিময়ের মাধ্যমে
খ. শ্রেণিনেতা নির্বাচনের মাধ্যমে
গ. সমাজবিজ্ঞান পড়ার মাধ্যমে
ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে
উত্তর: খ. শ্রেণিনেতা নির্বাচনের মাধ্যমে
১৯. শ্রেণির বিভিন্ন কাজে আমরা কীভাবে গণতন্ত্রের চর্চা করব?
ক. সহযোগীদের সঙ্গে আলোচনা করে
খ. প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে
গ. অভিভাবকের সঙ্গে আলোচনা করে
ঘ. শিক্ষকদের সঙ্গে আলোচনা করে
উত্তর: ক. সহযোগীদের সঙ্গে আলোচনা করে
২০. প্রকৃত গণতন্ত্র দেশের জন্য খুবই কল্যাণকর। আমরা দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি—
ক. মানুষের কাজে সাহায্য করে
খ. মত প্রকাশের সুযোগ দিয়ে
গ. রাজনীতিতে অংশ নিয়ে
ঘ. সরকারের সমালোচনা করে
উত্তর: খ. মত প্রকাশের সুযোগ দিয়ে
২১. জাতীয় নির্বাচনে আমাদের কেমন প্রার্থী নির্বাচিত করা উচিত?
ক. ধনী খ. গরিব গ. সত্ ঘ. ব্যবসায়ী
উত্তর গ. সত্।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা