বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
২২. তোমাদের শ্রেণিতে দলনেতা নির্বাচন করতে চাও। এ ক্ষেত্রে যার মতামতকে বেশি গুরুত্ব দেবে—
ক. ছেলেদের খ. মেয়েদের গ. শিক্ষকের ঘ. সবার
উত্তর ঘ. সবার
২৩. তোমার একজন সহপাঠী সবার সঙ্গে প্রায়ই অসৌজন্যমূলক আচরণ করে। এ ক্ষেত্রে তার সঙ্গে যে রকম ব্যবহার করবে—
ক. সবাই তাকে এড়িয়ে চলব
খ. তার বিরুদ্ধে শিক্ষকের কাছে নালিশ করব
গ. সবাই তার সঙ্গে খারাপ ব্যবহার করব
ঘ. এ ধরনের ব্যবহার ভালো নয়, এটি তাকে বুঝিয়ে সংশোধন করব
উত্তর: ঘ. এ ধরনের ব্যবহার ভালো নয়, এটি তাকে বুঝিয়ে সংশোধন করব
২৪. বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী?
ক. গণতন্ত্র খ. সমাজতন্ত্র গ. রাজতন্ত্র ঘ. স্বৈরতন্ত্র
উত্তর: ক. গণতন্ত্র
২৫. কারও একার মতে সিদ্ধান্ত নিলে কী হয়?
ক. সর্বদা সঠিক হয় খ. ভুল হতে পারে
গ. কাজ দ্রুত হয় ঘ. কাজ ধীর হয়
উত্তর: খ. ভুল হতে পারে
২৬. গণতান্ত্রিক মনোভাব কী?
ক. গুরুজনদের মতকে প্রাধান্য দেওয়া
খ. ছোটদের আগ্রহকে প্রাধান্য দেওয়া
গ. অধিকাংশের মতকে প্রাধান্য দেওয়া
ঘ. নারীদের মতকে প্রাধান্য দেওয়া
উত্তর: গ. অধিকাংশের মতকে প্রাধান্য দেওয়া
২৭. সমাজের সব সদস্যদের কোন গুণটি থাকা উচিত?
ক. নেতৃত্বের মনোভাব খ. গণতান্ত্রিক মনোভাব
গ. অভিজাত্যের মনোভাব ঘ. সাংস্কৃতিক মনোভাব
উত্তর: খ. গণতান্ত্রিক মনোভাব
২৮. জনগণের শাসন বলতে কী বোঝো?
ক. রাজতন্ত্র খ. সমাজতন্ত্র গ. গণতন্ত্র ঘ. পরিবারতন্ত্র
উত্তর: গ. গণতন্ত্র
২৯. গণতন্ত্র কাদের মত অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হয়?
ক. অধিকাংশের মতানুসারে খ. জ্ঞানীদের মতানুসারে
গ. বয়স্কদের মতানুসারে ঘ. নারীদের মতানুসারে
উত্তর: ক. অধিকাংশের মতানুসারে
৩০. গণতান্ত্রিক সিদ্ধান্তে সবাই খুশি থাকে কেন?
ক. জ্ঞানীদের মত থাকে বলে
খ. অধিকাংশের মত থাকে বলে
গ. বয়স্কদের মত থাকে বলে
ঘ. নারীদের মত থাকে বলে
উত্তর: খ. অধিকাংশের মত থাকে বলে
৩১. বাংলাদেশ কী রকম রাষ্ট্র?
ক. রাজতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক
উত্তর: গ. গণতান্ত্রিক
৩২. আমাদের দেশটি কীভাবে একটি উত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে?
ক. বিদ্যালয়ে গণতান্ত্রিক আচরণ করলে
খ. পরিবারে গণতান্ত্রিক আচরণ করলে
গ. আমরা সবাই গণতান্ত্রিক আচরণ করলে
ঘ. সংসদে গণতান্ত্রিক আচরণ করলে
উত্তর: গ. আমরা সবাই গণতান্ত্রিক আচরণ করলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা