বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

# নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।

প্রশ্ন: বাংলাদেশের বেশির ভাগ মানুষ কোন কাজের সঙ্গে যুক্ত?
উত্তর: বাংলাদেশের বেশির ভাগ মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলের জলবায়ু ধান চাষের জন্য বিশেষভাবে সহায়ক?
উত্তর: বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ধান চাষের জন্য বিশেষ সহায়ক।
প্রশ্ন: বাংলাদেশে কোন খাদ্য ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে?
উত্তর: বাংলাদেশে গমের তৈরি খাদ্য ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে।
প্রশ্ন: বাংলাদেশে কোন ঋতুতে গমের চাষ করা হয়?
উত্তর: বাংলাদেশে শীত ঋতুতে গমের চাষ করা হয়।
প্রশ্ন: কোন অঞ্চলের জেলাগুলোতে গমের চাষ বেশি হয়?
উত্তর: সাধারণত উত্তর ও পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে গমের চাষ বেশি হয়।
প্রশ্ন: কোন মাটি আলু চাষের বিশেষ উপযোগী?
উত্তর: দোআঁশ ও বেলে-দোআঁশ মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী।
প্রশ্ন: কোন দেশে সবচেয়ে বেশি পরিমান পাট উত্পন্ন হয়?
উত্তর: বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ পাট উত্পন্ন হয়।
প্রশ্ন: বাংলাদেশের মাটি ও জলবায়ু কী চাষের জন্য বিশেষ উপযোগী?
উত্তর: বাংলাদেশের মাটি ও জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী।
প্রশ্ন: বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবনের বড় অংশ কিসের ওপর নির্ভরশীল?
উত্তর: বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবনের বড় অংশ পাটের ওপর নির্ভরশীল।
প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু চা চাষের জন্য কেমন?
উত্তর: বাংলাদেশের জলবায়ু চা চাষের উপযোগী।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলের জেলাগুলোতে বেশি চা উত্পন্ন হয়?
উত্তর: বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে বেশি চা উত্পন্ন হয়।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান শিল্পগুলোর নাম লেখো।
উত্তর: বাংলাদেশের প্রধান শিল্পগুলো হচ্ছে পাট শিল্প, বস্ত্র শিল্প, চিনি শিল্প, ওষুধ শিল্প, কাগজ শিল্প ও চামড়া শিল্প।
প্রশ্ন: বাংলাদেশে কোন কোন ধরনের ধান চাষ করা হয়?
উত্তর: বাংলাদেশে সাধারণত আউশ, আমন ও বোরো—এ তিন প্রজাতির ধান চাষ হয়।
প্রশ্ন: বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কোনটি?
উত্তর: বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান অর্থকরি কৃষিদ্রব্য কোনটি?
উত্তর: বাংলাদেশের প্রধান অর্থকরি কৃষিদ্রব্য হচ্ছে পাট।
প্রশ্ন: বাংলাদেশের পোশাক শিল্পের একটি গুরুত্ব লেখো।
উত্তর: পোশাক রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক