বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

# নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: বাংলাদেশে প্রতি কত জনের জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিত্সক রয়েছে?
উত্তর: বাংলাদেশে প্রতি ৪০৪৩ জনের জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিত্সক রয়েছে।
প্রশ্ন: অর্থনৈতিক উন্নয়নের উপাদান তিনটি কী?
উত্তর: অর্থনৈতিক উন্নয়নের উপাদান তিনটি হলো জনসম্পদ, প্রাকৃতিক সম্পদ ও মূলধন।
প্রশ্ন: প্রাকৃতিক সম্পদ ও মূলধনকে কাজে লাগানোর জন্য কী প্রয়োজন?
উত্তর: প্রাকৃতিক সম্পদ ও মূলধনকে কাজে লাগানোর জন্য জনসম্পদ প্রয়োজন।
প্রশ্ন: অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ও অপরিহার্য শর্ত কোনটি?
উত্তর: অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ও অপরিহার্য শর্ত দক্ষ জনসম্পদ।
প্রশ্ন: মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান কী?
উত্তর: মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান হচ্ছে শিক্ষা।
প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের স্বাস্থ্যের ওপর কীরূপ প্রভাব পড়ছে?
উত্তর: জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
প্রশ্ন: নারী উন্নয়নের জন্য কী দরকার?
উত্তর: নারী উন্নয়নের জন্য নারী শিক্ষার প্রসার দরকার।
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে কোন সমস্যাটি প্রধান আলোচিত বিষয়?
উত্তর: বর্তমানে বাংলাদেশে পরিবেশ সমস্যাটি প্রধান আলোচিত বিষয়।
প্রশ্ন: কোন এলাকার জনগণ নানাভাবে পরিবেশ দূষণ করছে?
উত্তর: ঘনবসতিপূর্ণ এলাকার জনগণ নানাভাবে পরিবেশ দূষণ করছে।
প্রশ্ন: প্রাকৃতিক সম্পদ ও মূলধনকে কাজে লাগানোর জন্য কী প্রয়োজন?
উত্তর: প্রাকৃতিক সম্পদ ও মূলধনকে কাজে লাগানোর জন্য জনসম্পদ প্রয়োজন।
প্রশ্ন: পরিধেয় বস্ত্র মানুষের কী ধরনের চাহিদা?
উত্তর: পরিধেয় বস্ত্র মানুষের অন্যতম মৌলিক চাহিদা।
প্রশ্ন: জনগনের জীবনযাত্রার মান কীভাবে নির্ধারিত হয় ?
উত্তর: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিত্সা ইত্যাদি সবকিছু মিলেই জনগনের জীবনযাত্রার মান নির্ধারিত হয় ।
প্রশ্ন: একটি দেশের উন্নয়নের মূলে কী রয়েছে?
উত্তর: একটি দেশের উন্নয়নের মূলে রয়েছে দক্ষ জনসম্পদ বা শ্রমশক্তি।
প্রশ্ন: শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত কী?
উত্তর: শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত হলো শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে তাদের কর্মদক্ষতা ও গুণগত মান বৃদ্ধি করা।
সহকারী শিক্ষক