বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৬
# নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: আবহাওয়া কাকে বলে?
উত্তর: কোনো স্থানের স্বল্প সময়ের অর্থাত্ ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে আবহাওয়া বলে।
প্রশ্ন: জলবায়ু কাকে বলে?
উত্তর: সাধারণত ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে।
প্রশ্ন: সমুদ্রের পানির উচ্চতা বাড়ার কারণ কী?
উত্তর: বিশ্বে তাপমাত্রা বেড়ে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়।
প্রশ্ন: ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায় কেন?
উত্তর: জলবায়ুর পরিবর্তনের কারণে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়।
প্রশ্ন: বাংলাদেশে শতকরা প্রায় কত ভাগ এলাকায় বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে?
উত্তর: বাংলাদেশে শতকরা প্রায় ৬৪ ভাগ এলাকায় বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে।
প্রশ্ন: নদীভাঙনের প্রাকৃতিক কারণ কী?
উত্তর: নদীভাঙনের প্রাকৃতিক কারণের মধ্যে অন্যতম প্রধান হলো জোয়ার-ভাটা, বন্যা,প্লাবন ইত্যাদি।
প্রশ্ন: নদীভাঙনের মানবসৃষ্ট কারণ কী?
উত্তর: নদীভাঙনের মানবসৃষ্ট কারণ অপরিকল্পিত নদী খনন, বালু উত্তোলন, নদী তীরবর্তী গাছপালা কাটা ইত্যাদি।
প্রশ্ন: নদীভাঙনের অন্যতম কারণ কোনটি?
উত্তর: নদীভাঙনের অন্যতম কারণ হলো মারাত্মক বন্যা।
প্রশ্ন: কখন নদীভাঙন মারাত্মক রূপ নেয়?
উত্তর: বন্যার সময় নদীভাঙন মারাত্মক রূপ নেয়।
প্রশ্ন: সরকারি হিসাব মতে, বাংলাদেশে প্রতিবছর কত হেক্টর জমি নদীভাঙনের শিকার হয়?
উত্তর: সরকারি হিসাব মতে, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১০ হাজার হেক্টর জমি নদীভাঙনের শিকার হয়।
প্রশ্ন: বিজ্ঞানীদের মতে কোন ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস?
উত্তর: বিজ্ঞানীদের মতে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস।
প্রশ্ন: ভূমিকম্প মোকাবিলার জন্য কী করতে হবে?
উত্তর: ভূমিকম্প মোকাবিলার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
প্রশ্ন: প্রতিটি দুর্যোগ মোকাবিলায় আমরা কী করব?
উত্তর: প্রতিটি দুর্যোগ মোকাবিলায় আমরা নিজেদের প্রস্তুত রাখব।
প্রশ্ন: দুর্যোগের কারণে কী হয়?
উত্তর: দুর্যোগের কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক