বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
১। বাংলাদেশকে কী বলা হয়?
ক. কৃষিপ্রধান দেশ খ. শিল্প উন্নত দেশ
গ. চাকরিজীবীদের দেশ গ. উন্নত দেশ
২। বাংলাদেশের বেশির ভাগ লোক কোথায় বাস করে?
ক. শহরে খ. প্রবাসে গ. গ্রামে ঘ. বিভাগীয় শহরে
৩। গ্রামের মানুষের জীবিকার প্রধান উপায় কী?
ক. চাকরি খ. কৃষি গ. ব্যবসায় ঘ. শিক্ষকতা
৪। শহরাঞ্চলের মানুষ প্রধানত কী করে থাকে?
ক. চাকরি খ. কৃষি কাজ
গ. ব্যবসায়-বাণিজ্য ঘ. চাকরি ও ব্যবসা
৫। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?
ক. কৃষি খ. শিল্প গ. পোশাক শিল্প ঘ. মত্স্য
৬। বাংলাদেশের জাতীয় আয়ের দ্বিতীয় প্রধান খাত কোনটি?
ক. প্রাকৃতিক গ্যাস খ. মত্স্য গ. শিল্প ঘ. খনিজ
৭। ২০০৪-২০০৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন ছিল—
ক. ৩ লাখ ৭০ হাজার ৭০৭ কোটি টাকা
খ. ৪ লাখ ৭০ হাজার ৭০৭ কোটি টাকা
গ. ৩ লাখ ৭৫ হাজার ৭০৭ কোটি টাকা
ঘ. ৩ লাখ ৭০ হাজার ৮০৭ কোটি টাকা
৮। ২০১২-২০১৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন—
ক. ১০ লাখ ৩৭ হাজার ৯৮৭ কোটি টাকা
খ. ৭ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা
গ. ৬ লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি টাকা
ঘ. ৬ লাখ ৯০ হাজার ৫৭০ কোটি টাকা
৯। দেশে উত্পাদন বাড়লে কী হবে?
ক. দারিদ্র্য বেড়ে যাবে খ. বেকারত্ব বাড়বে
গ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে
ঘ. কর্মসংস্থনের সুযোগ কমবে
১০। প্রবৃদ্ধির সূচক কখন এগিয়ে যাবে?
ক. মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করলে
খ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার বাড়লে
গ. মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের সঙ্গে সঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার বাড়লে
ঘ. মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের সঙ্গে সঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করলে
১১। ২০১২-২০১৩ অর্থবছরে মোট জাতীয় উত্পাদনে কৃষি ও বনজ খাতের অবদান ছিল—
ক. ১২.৩৩ শতাংশ খ. ১৪.৩৩ শতাংশ
গ. ১৫.৩৩ শতাংশ ঘ. ১৩.৩৩ শতাংশ
১২। ২০০১২-২০১৩ অর্থবছরে অভ্যন্তরীণ নদী ও অন্যান্য জলাশয় এবং সামুদ্রিক উত্স থেকে মাছ আহরণের পরিমাণ ছিল—
ক. ৩৩. ৯০ লাখ মেট্রিক টন
খ. ২৭. ৯৭ লাখ মেট্রিক টন
গ. ২৬. ৯৭ লাখ মেট্রিক টন
ঘ. ২৫. ৯৭ লাখ মেট্রিক টন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৬
১. ক ২. গ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. ক ৮. ক ৯. গ ১০. ক ১১. খ ১২. ক।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর