সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: মানবাধিকার বাস্তবায়ন করা কাদের দায়িত্ব?
উত্তর: মানবাধিকার বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব।
প্রশ্ন: শিক্ষার অধিকার কী ধরনের অধিকার?
উত্তর: শিক্ষার অধিকার একটি মানবাধিকার।
প্রশ্ন: মানুষের প্রতি অন্যায় আচরণ করা কী ধরনের কাজ?
উত্তর: মানুষের প্রতি অন্যায় আচরণ করা মানবাধিকারবিরোধী কাজ।
প্রশ্ন: আমাদের দেশ থেকে কারা বিদেশে পাচার হয়?
উত্তর: আমাদের দেশ থেকে নারী ও শিশুরা বিদেশে পাচার হয়।
প্রশ্ন: নারী ও শিশু পাচার কী ধরনের কাজ?
উত্তর: নারী ও শিশু পাচার মানবাধিকারবিরোধী কাজ।
প্রশ্ন: নারী ও শিশু পাচার হতে দেখলে আমাদের কী করণীয়?
উত্তর: নারী ও শিশু পাচার হতে দেখলে আমাদের করণীয় পুলিশকে জানানো।
প্রশ্ন: মানবাধিকার অনুযায়ী জাতি, বর্ণ, ধর্ম-নির্বিশেষে কাদের সমান অধিকার আছে?
উত্তর: মানবাধিকার অনুযায়ী জাতি, বর্ণ, ধর্ম-নির্বিশেষে নারী ও পুরুষের সমান অধিকার আছে।
প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য দেখা যায়?
উত্তর: শিক্ষা, খাদ্য ও মজুরির ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য দেখা যায়।
প্রশ্ন: কোন কাজ আমাদের কখনোই করা উচিত নয়?
উত্তর: কারও অধিকার নষ্ট হতে পারে, এ রকম কাজ আমাদের কখনোই করা উচিত নয়।
প্রশ্ন: যেসব শিশু বাসাবাড়িতে কাজ করে, তারা কোন অধিকার থেকে বঞ্চিত?
উত্তর: যেসব শিশু বাসাবাড়িতে কাজ করে, তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
প্রশ্ন: শিশু ও নারী পাচার কোন ধরনের কাজ?
উত্তর: শিশু ও নারী পাচার মানবাধিকার-বিরোধী কাজ।
প্রশ্ন: নারী ও শিশু পাচারের কোনো ঘটনা দেখলে কী করা উচিত?
উত্তর: নারী ও শিশু পাচারের কোনো ঘটনা দেখলে পুলিশ ও অন্যদের জানানো উচিত।
প্রশ্ন: আমাদের সমাজে কোন ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে বৈষম্য করা হয়?
উত্তর: আমাদের সমাজে শিক্ষা, খাদ্য মজুরি ও অন্যান্য ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে বৈষম্য করা হয়।
প্রশ্ন: মানবাধিকার লঙ্ঘন কেমন ধরনের কাজ?
উত্তর: মানবাধিকার লঙ্ঘন একটি ঘৃণ্য কাজ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক