বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
১৩। ২০১২-২০১৩ অর্থবছরে জাতীয় উত্পাদনে শিল্প খাতের অবদান ছিল—
ক. ২০.৪৫ শতাংশ খ. ২৫.৪১ শতাংশ
গ. ২৯. ৯৫ শতাংশ ঘ. ১৯.৫৪ শতাংশ
১৪। কোনো দেশের জনপ্রতি বার্ষিক আয়কে কী বলে?
ক. সামাজিক আয় খ. পারিবারিক আয়
গ. সমষ্টিগত আয় ঘ. মাথাপিছু আয়
১৫। কৃষক কী উত্পাদন করেন?
ক. কুটির শিল্প খ. হিমায়িত পণ্য
গ. কৃষিপণ্য ঘ. সেবাপণ্য
১৬। দেশের মানবসম্পদ বলতে কী বোঝায়?
ক. যুবকদের খ. শ্রমশক্তিসম্পন্ন মানুষ
গ. বুদ্ধিজীবীদের ঘ. স্মৃতিশক্তিসম্পন্ন মানুষ
১৭। মানবসম্পদ উন্নয়ন বলতে বোঝায়—
ক. বেকার মানুষকে চাকরি প্রদান
খ. দক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ প্রদান
গ. অদক্ষ মানুষকে শ্রমশক্তিসম্পন্ন করা
ঘ. অদক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ প্রদান
১৮। ২০১২-২০১৩ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ কত ছিল?
ক. ৮৭২৯ মিলিয়ন মার্কিন ডলার
খ. ৮৯২৯ মিলিয়ন মার্কিন ডলার
গ. ৮৬২৯ মিলিয়ন মার্কিন ডলার
ঘ. ৮৫২৯ মিলিয়ন মার্কিন ডলার
১৯। রেমিট্যান্স বলতে কী বোঝায়?
ক. প্রবাসে কর্মরত নাগরিকদের প্রেরিত অর্থ
খ. প্রবাসে ভ্রমণরত নাগরিকদের প্রেরিত অর্থ
গ. নিজ দেশে কর্মরত নাগরিকদের উপার্জিত অর্থ
ঘ. প্রবাসে কর্মরত নাগরিকদের মাসিক খরচ
২০। মানুষ রাষ্ট্র ও সমাজের শক্তিতে পরিণত হয়—
ক. যখন সে কিছু করতে পারে
খ. যখন সে হাঁটতে শেখে
গ. যখন সে শত্রুর মোকাবিলা করতে পারে
ঘ. যখন সে রাজনীতি করতে শেখে
২১। বিশ্বব্যাংকের হিসাব মতে ২০০৮ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল—
ক. ৭ম খ. ৯ম গ. ১০ম ঘ. ৮ম
২২। এককভাবে আমাদের মোট জাতীয় উত্পাদনে সর্বাধিক অবদান—
ক. কৃষির খ. পোশাক শিল্পের
গ. চামড়া শিল্পের ঘ. মেস্যর
২৩। বর্তমান বিশ্ব হলো—
ক. কর্মাশিয়াল খ. প্রযুক্তিনির্ভর
গ. কৃষিনির্ভর ঘ. স্বার্থপর
২৪। শিক্ষা মানুষের কেমন অধিকার?
ক. সামাজিক অধিকার খ. রাজনৈতিক অধিকার
গ. অর্থনৈতিক অধিকার ঘ. জন্মগত অধিকার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৬
১৩. ঘ ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. ক ২৩. খ ২৪. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর