বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৭
প্রশ্ন: মানবাধিকারগুলো মানুষের ভালো গুণগুলোকে কী করে?
উত্তর: মানবাধিকারগুলো মানুষের ভালো গুণগুলোকে বিকশিত হতে সাহায্য করে।
প্রশ্ন: আমাদের দেশের অনেক শিশু কিসের অধিকার থেকে বঞ্চিত?
উত্তর: আমাদের দেশের অনেক শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
প্রশ্ন: আমাদের দেশ থেকে প্রায়ই কাদের বিদেশে পাচার করা হয়?
উত্তর: আমাদের দেশ থেকে প্রায়ই নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয়।
প্রশ্ন: মানুষে মানুষে কোনোভাবেই কী করা উচিত নয়?
উত্তর: মানুষে মানুষে কোনোভাবেই বৈষম্য করা উচিত নয়?
প্রশ্ন: জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর কী অনুমোদন করেছে?
উত্তর: জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর মানুষের মানবাধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র।’
প্রশ্ন: কোন ক্ষেত্রে মানবাধিকারের বিকল্প নেই?
উত্তর: স্বাধীন এবং সুস্থভাবে বেঁচে থাকা ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে মানবাধিকারের বিকল্প নেই।

অধ্যায়-৮
প্রশ্ন: শিশুরা সুন্দরভাবে বড় হলে কিসের মঙ্গল হবে?
উত্তর: শিশুরা সুন্দরভাবে বড় হলে পরিবার, সমাজ ও দেশের মঙ্গল হবে।
প্রশ্ন: আমরা কিসের উন্নয়নে কাজ করব?
উত্তর: আমরা সমাজ ও দেশের উন্নয়নে কাজ করব।
প্রশ্ন: রাস্তায় কীভাবে হাঁটা উচিত?
উত্তর: রাস্তায় হাঁটার সময় আমাদের ফুটপাত ব্যবহার করা উচিত।
প্রশ্ন: সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা কাদের দায়িত্ব?
উত্তর: সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা সমাজের প্রতিটি নাগরিকদের দায়িত্ব।
প্রশ্ন: বাড়িতে প্রাথমিক চিকিত্সা প্রদানের জন্য কী থাকা উচিত?
উত্তর: বাড়িতে প্রাথমিক চিকিত্সা দেওয়ার জন্য চিকিত্সা বাক্স থাকা উচিত।
প্রশ্ন: সমাজকে সুন্দর রাখতে হলে আমাদের কী করতে হবে?
উত্তর: সমাজকে সুন্দর রাখতে হলে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।
প্রশ্ন: আমরা সমাজের বড়দের কী করব?
উত্তর: আমরা সমাজের বড়দের শ্রদ্ধা করব।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক