বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ধামরাইয়ের শরীফবাগ গ্রামের কৃষক পরিবারের ছেলে হামিদুল হক। সে নিজের ভাগ্য উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করছে। হামিদুল হক শরীফবাগ যুব উন্নয়নে প্রশিক্ষণ ও তার বন্ধুদের নিয়ে পরিত্যক্ত কয়েকটি পুকুর ও ডোবায় যৌথভাবে বাণিজ্যিক ভিত্তিতে মত্স্য চাষ করছে। এতে তাদের অবস্থার পরিবর্তন হয়েছে। এই মত্স্য খামারের আকার আরও বৃদ্ধি করে তারা লোক নিয়োগ দিয়েছে। তারা এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে।
৩৩। হামিদুল হক ও তার বন্ধুদের উত্পাদন জাতীয় আয়ের কোন খাতের মধ্যে পড়ে?
ক. মত্স্য খ. কৃষি গ. সেবা ঘ. শিল্প
৩৪। হামিদুল হক ও তার বন্ধুদের কঠোর পরিশ্রম আমাদের অর্থনীতিতে অবদান রাখছে—
i. জীবনযাত্রার মান উন্নয়নে
ii. জাতীয় উত্পাদন বৃদ্ধিতে
iii. কাজের সুযোগ তৈরি করতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii
৩৫। Gross Domestic Product বলতে কী বোঝায়?
ক. সেবামূলক বার্ষিক উত্পাদন
খ.দেশের অভ্যন্তরীণ বার্ষিক উত্পাদন
গ. দেশের মোট উত্পাদনের আর্থিক মূল্য
ঘ. সেবা পণ্যের মোট আর্থিক মূল্য
৩৬। স্বাস্থ্য খাতের সঙ্গে সম্পৃক্ত নিচের কোনটি?
ক. মোবাইল কোম্পানি খ. ব্যাংকিং খাত
গ. কমিউনিটি হাসপাতাল ঘ. বিপণন কেন্দ্র
৩৭। শারীরিক শ্রম দিয়ে যাঁরা দেশ ও সমাজের জন্য সম্পদ তৈরিতে কাজ করেন, তাঁরা হলেন—
ক. কৃষিজীবী খ. শ্রমিক
গ. শিক্ষক ঘ. চিকিত্সক
৩৮। বিশ্বব্যাংকের হিসাব মতে, ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল—
ক. ৭ম খ. ৯ম গ. ১০ম ঘ. ৮ম
৩৯। ২০১২-২০১৩ অর্থবছরে জিডিপিতে মত্স্য খাতের অবদান কত শতাংশ ছিল?
ক. ৪.৩৭ শতাংশ খ. ৪.৭০ শতাংশ
গ. ৭. ৪০ শতাংশ ঘ. ৬. ৪১ শতাংশ
৪০। দেশের মোট জাতীয় আয়কে ওই বছরের জনসংখ্যা দিয়ে ভাগ করা হলে কী পাওয়া যাবে?
ক. পারিবারিক আয় খ. সাংসারিক আয়
গ. ব্যক্তিগত আয় ঘ. মাথাপিছু আয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৬
৩৩. ক ৩৪. ঘ ৩৫. গ ৩৬. গ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ক ৪০. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর