বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১০
প্রশ্ন: গণতান্ত্রিক মনোভাব কাকে বলে?
উত্তর: অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সে সিদ্ধান্তকে সম্মান করাকেই গণতান্ত্রিক মনোভাব বলে।
প্রশ্ন: সিদ্ধান্ত গ্রহণের সময় বিভিন্ন জন বিভিন্ন রকম কী দিতে পারে?
উত্তর: সিদ্ধান্ত গ্রহণের সময় বিভিন্ন জন বিভিন্ন রকম মত দিতে পারে।
প্রশ্ন: দলে কাজ করতে গেলে কী নির্বাচন করতে হয়?
উত্তর: দলে কাজ করতে গেলে একজন দলনেতা নির্বাচন করতে হয়।
প্রশ্ন: কিসের ভিত্তিতে দলনেতা নির্বাচন করতে হবে?
উত্তর: ঐকমত্যের ভিত্তিতে দলনেতা নির্বাচন করতে হবে।
প্রশ্ন: গণতন্ত্রের অর্থ কী?
উত্তর: গণতন্ত্রের অর্থ জনগণের শাসন।
প্রশ্ন: গণতন্ত্র মানুষকে কী প্রকাশের সুযোগ দেয়?
উত্তর: গণতন্ত্র মানুষকে মত প্রকাশের সুযোগ দেয়।
প্রশ্ন: গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার কী?
উত্তর: গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
প্রশ্ন: গণতান্ত্রিক মনোভাব কী?
উত্তর: গণতান্ত্রিক মনোভাব একটি সামাজিক গুণ।
প্রশ্ন: গণতন্ত্র মানুষকে কিসের সুযোগ দেয়?
উত্তর: গণতন্ত্র মানুষকে মত প্রকাশের সুযোগ দেয়, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয়।
প্রশ্ন: শ্রেণিতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত শিক্ষার্থী কী হবে?
উত্তর: শ্রেণিতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত শিক্ষার্থী প্রথম শ্রেণিনেতা হবে।
প্রশ্ন: একটি সিদ্ধান্ত গ্রহণের জন্য সবার কী প্রয়োজন?
উত্তর: একটি সিদ্ধান্ত গ্রহণের জন্য সবার ঐকমত্য প্রয়োজন।
প্রশ্ন: গণতান্ত্রিক মনোভাব সমাজের কতজন লোকের থাকা উচিত?
উত্তর: গণতান্ত্রিক মনোভাব সমাজের সব সদস্যের থাকা উচিত।
প্রশ্ন: শিক্ষক শ্রেণিনেতা নির্বাচনের জন্য প্রথমে কী জানতে চান?
উত্তর: কারা শ্রেণিনেতা হতে ইচ্ছুক তা জানতে চান।
প্রশ্ন: সবার মতামত নিয়ে শ্রেণিনেতা নির্বাচিত হয়েছে বলে সবাই কী করল?
উত্তর: সবার মতামত নিয়ে শ্রেণিনেতা নির্বাচিত হয়েছে বলে সবাই হাসি মুখে তাদের বরণ করল।
প্রশ্ন: গণতন্ত্রের মূল কথা কী?
উত্তর: গণতন্ত্রের মূল কথা হলো সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনুসারে সিদ্ধান্ত নেওয়া।
প্রশ্ন: শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য কোন ধরনের মনোভাব অপরিহার্য?
উত্তর: শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য গণতান্ত্রিক মনোভাব অপরিহার্য।
প্রশ্ন: কোন ব্যবস্থা মানুষকে মত প্রকাশের সুযোগ দেয়?
উত্তর: গণতন্ত্র মানুষকে মত প্রকাশের সুযোগ দেয়।
প্রশ্ন: শ্রেণিকক্ষে গণতন্ত্র চর্চার একটি উপায় লেখো।
উত্তর: শ্রেণির বিভিন্ন কাজ যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ গোছানো, শ্রেণিকক্ষ সাজানো ইত্যাদি সম্পর্কে সব সহপাঠীর সঙ্গে আলোচনা করে অধিকাংশের মতামত নিয়ে কাজগুলো সম্পন্ন করা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক