বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৭
১৫। রাষ্ট্রপ্রধান কীভাবে ক্ষমতা লাভ করবেন তার ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৫ ভাগে খ. ৪ ভাগে
গ. ৩ ভাগে ঘ. ২ ভাগে
১৬। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হলো—
ক. যেখানে মন্ত্রী সাংসদদের ভোটে নির্বাচিত হন
খ. যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করেন
গ. যেখানে রাষ্ট্রপতি সুশীল সমাজের ভোটে নির্বাচিত হন
ঘ. যেখানে রাষ্ট্রপতি বিচারপতিদের ভোটে নির্বাচিত হন
১৭। ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৫ ভাগে খ. ৪ ভাগে
গ. ৩ ভাগে ঘ. ২ ভাগে
১৮। জনগণের ভোটে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে কী বলা হয়?
ক. রাজতন্ত্র খ. একনায়কতন্ত্র
গ. প্রজাতন্ত্র ঘ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
১৯। যে সরকারে কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে কোন ধরনের সরকার বলা হয়?
ক. এককেন্দ্রিক সরকার
খ. যুক্তরাষ্ট্রীয় সরকার
গ. রাজতান্ত্রিক সরকার
ঘ. একনায়কতান্ত্রিক সরকার
২০। এককেন্দ্রিক সরকারব্যবস্থার উদাহরণ নিচের কোনটি?
ক. U.S.A খ.U.K
গ. বাংলাদেশ ঘ. ভারত
২১। আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
২২। গণতন্ত্রে সাধারণত থাকে—
i. জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে
ii. সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে
iii. জনগণ সব ক্ষমতার উত্স
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
২৩। সরকারের বিভাগ হলো—
i. বিচার বিভাগ ii. আইন বিভাগ
iii. শাসন বিভাগ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৭
১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর