বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৭
২৪। সরকারের ধরনগুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকারব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কতটি?
ক. ৬টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি
২৫। সংবিধান হলো—
ক. রাষ্ট্র পরিচালনার দলিল
খ. রাষ্ট্র পরিচালনার হাতিয়ার
গ. রাষ্ট্র পরিচালনার কৌশল
ঘ. রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড
২৬। কী অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়?
ক. রাষ্ট্রপতির আইন অনুযায়ী
খ. সংবিধান অনুযায়ী
গ.প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী
ঘ. প্রচলিত প্রথা অনুযায়ী
২৭। বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় কবে?
ক. ১৯৭১ সালের ২৭ মার্চ
খ. ১৯৭১ সালের ৩ মার্চ
গ. ১৯৭১ সালের ২৬ মার্চ
ঘ. ১৯৭১ সালের ৭ মার্চ
২৮। দীর্ঘ কয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয়?
ক. ১০ মাসের খ. ৯ মাসের
গ. ৮ মাসের ঘ. ৭ মাসের
২৯। গণপরিষদের প্রথম অধিবেশন বসে—
ক. ১৯৭২ সালের ১৭ এপ্রিল
খ. ১৯৭১ সালের ১০ এপ্রিল
গ. ১৯৭২ সালের ১০ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
৩০। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয় কবে?
ক. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
খ. ১৯৭১ সালের ১০ ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
ঘ. ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর
৩১। কত সালে বাংলাদেশের একটি অস্থায়ী সংবিধান জারি করা হয়?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭২ সালে
৩২। ১৯৭২ সালে কাকে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি করা হয়?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
খ. ড. কামাল হোসেনকে
গ. তাজউদ্দীন আহমদকে
ঘ. সৈয়দ নজরুল ইসলামকে
৩৩। দীর্ঘ কয় মাসের মধ্যে আমরা একটি সংবিধান লাভ করি?
ক. সাড়ে ছয় মাস খ. সাড়ে সাত মাস
গ. সাড়ে আট মাস ঘ. সাড়ে নয় মাস।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৭
২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. খ ২৯. গ ৩০. গ ৩১. ঘ ৩২. খ ৩৩. ক।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর