বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৫৯। জাতীয় সংসদ ভবন ঢাকার কোথায় অবস্থিত?
ক. শাহবাগ খ. সেগুনবাগিচা
গ. মিরপুর ঘ. আগারগাঁও
৬০। সরকারের শাসনকাজ পরিচালিত হয় কোথা থেকে?
ক. সচিবালয় থেকে খ. মন্ত্রণালয় থেকে
গ. সংসদ ভবন থেকে
ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে
৬১। বাংলাদেশ সরকারের বিচার বিভাগের সর্বোচ্চ কেন্দ্র কোনটি?
ক. দেওয়ানি আদালত খ. জজকোর্ট
গ. সুপ্রিম কোর্ট ঘ. ফৌজদারি আদালত
৬২। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
ক. ঐক্য ও সংহতি খ. মমত্ববোধ
গ. ভ্রাতৃত্ববোধ ঘ. ধর্মীয় ঐক্য
৬৩। সংবিধানের ১৫তম সংশোধনীতে রাষ্ট্রীয় মূলনীতির সংখ্যা কত?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭
৬৪। জাতীয় সংসদ বলতে কী বোঝায়?
ক. শাসন বিভাগ খ. বিচার বিভাগ
গ. আইন বিভাগ ঘ. শিক্ষা বিভাগ।
৬৫। বাংলাদেশ সরকারের আইন বিভাগের আরেক নাম কী?
ক. জাতীয় সংসদ খ. সংসদ ভবন
গ. সচিব ঘ. মন্ত্রণালয়
৬৬। বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৬৭। বাংলাদেশের আইনসভা মোট কতজন সদস্য নিয়ে গঠিত?
ক. ৩০০ খ. ৩৪৫ গ. ৩৫০ ঘ. ৩৫১
৬৮। সংরক্ষিত আসনে মহিলা সদস্যরা কীভাবে হন—
i. পরোক্ষভাবে নির্বাচিত হন
ii. সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হন
iii. সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হন
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
৬৯। জাতীয় সংসদের মেয়াদ কত বছর?
ক. ৪ বছর খ. ৫ বছর গ. ৬ বছর ঘ. ৭ বছর
৭০। জাতীয় সংসদে কজন স্পিকার থাকেন?
ক. ১ জন খ. ২ জন গ. ৩ জন ঘ. ৪ জন
৭১। জাতীয় সংসদে কজন ডেপুটি স্পিকার থাকেন?
ক. ১ জন খ. ২ জন গ. ৩ জন ঘ. ৪ জন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৭
৫৯. ঘ. ৬০. ক ৬১. গ ৬২. ক ৬৩. ক ৬৪. গ ৬৫. ক ৬৬. ক ৬৭. গ ৬৮. গ ৬৯. খ ৭০. ক ৭১. ক।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর