অধ্যায়-৮ ও ৯
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
প্রশ্ন: রকিবের গল্পটির মূল কথা লেখো।
উত্তর: রকিবের গল্পটির মূল কথা হলো, অপরিচিত ব্যক্তির সঙ্গে কখনো কোথাও যাওয়া উচিত নয়। অপরিচিত কেউ কোনো জিনিস খেতে দিলে তা কখনো খাওয়া উচিত নয়। যদি কোনো অপরিচিত ব্যক্তি কোথাও যাওয়া বা খাওয়ার জন্য জোর করে, তবে তা আশপাশে থাকা অন্যদের জানানো উচিত। তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।

প্রশ্ন: বাড়িতে নিরাপত্তা রক্ষায় আমাদের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে?
উত্তর: অনেক সময় বাড়িতে আমরা নানা রকম দুর্ঘটনার শিকার হই। দুর্ঘটনা এড়াতে আমাদের কিছু বিষয়ের ব্যাপারে সতর্ক হতে হবে। যেমন—
১. ছুরি, কাঁচি দিয়ে কখনো খেলব না বা অসতর্কভাবে ব্যবহার করব না।
২. খালি পায়ে বা ভেজা হাতে বা অসতর্কভাবে বৈদ্যুতিক তার ধরব না, তাতে বিদ্যুত্স্পৃষ্ট হতে পারি।
৩. কখনো ভুলে বা অজ্ঞতার কারণে ভুল ওষুধ বা কীটনাশক খাব না। এতে জীবন বিপন্ন হতে পারে।
৪. গ্যাসের চুলার চাবি কখনো খোলা রাখব না। চাবি খোলা থাকলে গ্যাস বের হয়ে জমে থাকে এবং তাতে আগুন জ্বালালে আমাদের শরীরে ও বাড়িতে আগুন লেগে দুর্ঘটনা ঘটতে পারে।
৫. মাটির চুলা অসতর্কভাবে ব্যবহার করলেও দুর্ঘটনা ঘটতে পারে। তাই মাটির চুলাও খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে।
প্রশ্ন: যাদের মা-বাবা কাজ বা চাকরি করেন, তাদের নিজেদের নিরাপত্তা রক্ষায় কী করা উচিত?
উত্তর: আমাদের মধ্যে অনেকেরই মা-বাবা কাজ বা চাকরির জন্য ঘরের বাইরে থাকেন। যাদের মা-বাবা বাইরে থাকেন, তাদের বিশেষভাবে সচেতন থাকতে হবে।
আজকাল অনেক বাড়িতে, বিশেষ করে শহরে চুরি, ডাকাতি হয়। অনেক সময় মানুষের জীবনের ওপর হুমকি আসে। এ বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে।
ঘরের দরজা ভালোভাবে আটকে রাখতে হবে। কোনো অপরিচিত লোক যদি বাসায় এসে দরজা ধাক্কা দেয়, তবে দরজা খোলা উচিত নয়।
বাড়িতে একটি প্রাথমিক চিকিত্সার বাক্স রাখতে হবে। এর ফলে কারও বিপদ হলে আমরা প্রথমে ঘরেই চিকিত্সা দিতে পারব। তারপর দ্রুত অসুস্থ ব্যক্তিতে হাসপাতালে নিতে হবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা