বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
৮১। বর্তমানে দেশে কতটি ইউনিয়ন পরিষদ আছে?
ক. ৪৫৫০টি খ. ৪৬৫০টি
গ. ৪৪৫০টি ঘ. ৪৭৫০টি
৮২। বর্তমানে দেশে মোট উপজেলা পরিষদের সংখ্যা—
ক. ৪৮৭টি খ. ৪৮৫টি গ. ৪৮৬টি ঘ. ৪৮৪টি
৮৩। বর্তমানে দেশে মোট মহানগরের সংখ্যা—
ক. ১১টি খ. ১২টি গ. ১০টি ঘ. ১৩টি
৮৪। বর্তমানে দেশে মোট পৌরসভার সংখ্যা—
ক. ৩১৬টি খ. ৩১৫টি গ. ২১৫টি ঘ. ৪১৬টি।
অধ্যায় -৮
১। নিচের কোন দুটি বায়ুর মূল উপাদান?
ক. নাইট্রোজেন ও মিথেন
খ. অক্সিজেন ও নাইট্রোজেন
গ. মিথেন ও অক্সিজেন
ঘ. অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড
২। দুর্যোগ কয় ধরনের?
ক. পাঁচ খ. চার গ. তিন ঘ. দুই
৩। কাজের খোঁজে মানুষ কোথায় ছুটছে?
ক. রাজধানীতে খ. গ্রামে
গ. শহরে ঘ. বিদেশে
৪। সারা পৃথিবীতে আজ জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে কেন?
ক. ভূ-পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে
খ. পানি দূষিত হওয়ার কারণে
গ. ঝড়-বৃষ্টির কারণে
ঘ. সমুদ্রের গভীরতা হ্রাস পাওয়ার কারণে
৫। নিচের কোনটির কারণে পরিবেশের ভারসম্য নষ্ট হচ্ছে?
ক. বৃক্ষ রোপণ খ. বৃক্ষ নিধন
গ. সামাজিক বনায়ন ঘ. পরিকল্পিত বনায়ন
৬। ‘গ্রিনহাউস প্রতিক্রিয়া’ মূলত কী?
ক. কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন বা বায়ুমণ্ডলের উত্তাপ বাড়িয়ে দেয়
খ. ওজন গ্যাস গ. অক্সিজেন গ্যাসের আরেক নাম
ঘ. সবুজের সমারোহ
৭। গ্রিনহাউস গ্যাসের আরেক নাম কী?
ক. সবুজ গ্যাস খ. তাপ বৃদ্ধিকারক গ্যাস
গ. রঙিন গ্যাস ঘ. তাপহীন গ্যাস
৮। গ্রিনহাউস গ্যাস পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডলে কিসের মতো আচ্ছাদন তৈরি করে?
ক. ছাতার মতো খ. ডিমের মতো
গ. চাদরের মতো ঘ. গোলকের মতো
৯। বৈশ্বিক উষ্ণায়নের ফলে কী হচ্ছে?
ক. পৃথিবী সবুজ হচ্ছে
খ. সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বাড়ছে
গ. বায়ুমণ্ডল শীতল হচ্ছে
ঘ. পৃথিবী ক্রমাগত ঠান্ডা হচ্ছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৭
৮১. ক ৮২. ক।
অধ্যায়-৮
১. খ ২. ঘ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর