বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
৩৪। সুনামি কী?
ক. দেশের নাম খ. রাজধানীর নাম
গ. দ্বীপের নাম ঘ. দুর্যোগের নাম
৩৫। উষ্ণায়নের ফলে পৃথিবী পৃষ্ঠে মানুষ কোন রোগে আক্রান্ত হচ্ছে?
ক. ক্যানসার খ. চর্মরোগ
গ. অ্যাকসিডেন্ট ঘ. ক্যানসার ও চর্মরোগ
৩৬। বাংলাদেশের কোন অঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে?
ক. উত্তর খ. দক্ষিণ গ. পূর্ব ঘ. পশ্চিম
৩৭। নিচের কোনটি মানব সৃষ্ট দুর্যোগ?
i. যুদ্ধবিগ্রহ ii. সাম্প্রদায়িক দাঙ্গা
iii. বনভূমি বিনাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
৩৮। নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ?
i. টর্নেডো ii. সুনামি iii. ঘূর্ণিঝড়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
৩৯। সুনামি কোন দেশি শব্দ?
ক. বাংলাদেশি খ. বার্মিজ
গ. নেপালি ঘ. জাপানি
৪০। সুনামি শব্দের অর্থ কী?
ক. সমুদ্র তীরের ঢেউ
খ. সমুদ্র মাঝের ঢেউ
গ. সমুদ্রের নিচ থেকে ওঠা ঢেউ
ঘ. সমুদ্রের উচ্ছল ঢেউ
৪১। সুনামির সময় সমুদ্রের ঢেউ ঘণ্টায় কত কিলোমিটার পর্যন্ত হতে পারে?
ক. ৮০০-১৩০০ খ. ৭০০-১২০০
গ. ৯০০-১২০০ ঘ. ১০০০-১২০০
৪২। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে উপকূলের কত কিলোমিটারের মধ্যে ঢুকে যেতে পারে?
ক. ১৫ খ. ১২ গ. ১১ ঘ. ১০
৪৩। জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয় কত সালে?
ক. ২০০৮ খ. ২০০৯ গ. ২০১০ ঘ. ২০১১
৪৪। জাপানের রাজধানীর নাম কী?
ক. ওসাকা খ. টোকিও
গ. বেইজিং ঘ. কায়রো
৪৫। ২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামিতে জাপানের কতটি পারমাণবিক বিদ্যুেকন্দ্র ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়?
ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি
৪৬। ভূমিধস কাকে বলে?
ক. পাহাড়ের মাটি ধসে পড়া
খ. মাটি ফেটে যাওয়া
গ. নদীগর্ভে ভূমি বিলীন হওয়া
ঘ. নদীগর্ভে ঘরবাড়ি বিলীন হওয়া।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৮
৩৪. ঘ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. খ ৩৮. খ ৩৯. ঘ ৪০. ক ৪১. ক ৪২. ঘ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. ক ৪৬. ক।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর