বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৪৭। বাংলাদেশের কোন জেলায় ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ঘটে?
i. চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা
ii. চট্টগ্রাম, বান্দরবন, নেত্রকোনা
iii. কক্সবাজার, বান্দরবান, বরিশাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
এয়ার কন্ডিশনার থেকে গ্রিনহাউস গ্যাস নির্গত হয় বলে পরিবেশ সচেতন শিক্ষক জনাব সাঈদ হোসেন এয়ার কন্ডিশনার ব্যবহার করেন না। তিনি সাধারণ ফ্যান দিয়েই কাজ চালান। তিনি একটি পরিবেশবাদী সংগঠনের সদস্য হিসেবে পরিবেশ রক্ষায় কাজ করেন। এ জাতীয় দ্রব্য ব্যবহারে মানুষকে নিরুত্সাহিত করেন। তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করার জন্য অবিরত কাজ করে যাচ্ছেন।
৪৮। জনাব সাঈদ হোসেন কোন ধরনের দ্রব্য পরিহার করেছেন?
ক. অতি প্রয়োজনীয় দ্রব্য খ. বিলাসদ্রব্য
গ. পরিবেশবান্ধব দ্রব্য ঘ. নিত্যপ্রয়োজনীয় দ্রব্য
৪৯। জনাব সাঈদ হোসেনের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করার ফলে কোনটি হ্রাস পাবে?
ক. ঠান্ডা খ. গরম
গ. বৈশ্বিক উষ্ণায়ন ঘ. ফ্যানের ব্যবহার
৫০। পরিবেশের ভারসম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
ক. ২৪ খ. ২৫ গ. ২৬ ঘ. ২৭
৫১। বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি রয়েছে?
ক.২৫ খ. ২৩ গ. ১৬ ঘ. ১৫
৫২। দাবানলের ফলে কী হয়?
i. বনভূমি উর্বর হয় ii. বৃক্ষসম্পদ নষ্ট হয়
iii. জীববৈচিত্র্য নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i
৫৩। কত নম্বর বিপত্সংকেত শোনার পর শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও মেয়েদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৫৪। আমাদের দেশের কোন অঞ্চলে খরা দেখা যায়?
ক. দক্ষিণ খ. পূর্ব গ. উত্তর ঘ. পশ্চিম
৫৫। খরা মোকাবিলায় আমরা কী পদক্ষেপ নিতে পারি?
ক. খরার আগে পুকুর ও খাল খনন করতে হবে
খ. বৃষ্টির পানি ধরে রাখা যাবে না
গ. দুর্যোগকালে শুকনো খাবার মজুত না রাখা
ঘ. নগদ অর্থ মজুত না রাখা
৫৬। বাংলাদেশের যে অঞ্চলগুলো ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে তাদের কী বলা হয়?
ক. ভূমিকম্প ঝুঁকির এলাকা
খ. ভূমিকম্প ঝুঁকির আশঙ্কিত এলাকা
গ. ভূমিকম্পপ্রবণ এলাকা
ঘ. ভূমিকম্পের এলাকা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৮
৪৭. গ ৪৮. খ ৪৯. গ ৫০. খ ৫১. গ ৫২. খ ৫৩. ঘ ৫৪. গ ৫৫. ক ৫৬. গ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর