বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১১ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।

১১. নারী-পুরুষের মজুরি ভিন্নতা কীভাবে নারীর অধিকারকে ক্ষুণ্ন করছে?
ক. নারীদের বেশি মজুরি দিয়ে
খ. পুরুষদের বেশি মজুরি দিয়ে
গ. উভয়ের সমান মজুরি দিয়ে
ঘ. নারীদের দেরিতে মজুরি দিয়ে
উত্তর: খ. পুরুষদের বেশি মজুরি দিয়ে
১২. পারিবারিকভাবে নারী নির্যাতনের বিশেষ কারণ—
ক. দারিদ্র্য খ. শিক্ষার অভাব
গ. অর্থনৈতিক নির্ভরশীলতা ঘ. যৌতুক
উত্তর: ঘ. যৌতুক।
১৩. ‘পুরুষদের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে, একই’—উক্তিটি কে করেছেন?
ক. বেগম রোকেয়া খ. সুফিয়া কামাল
গ. কামিনী রায় ঘ. সুলতানা কামাল
উত্তর ক. বেগম রোকেয়া
১৪. উচ্চশিক্ষা লাভ করে নিধি আক্তার গ্রামে গিয়ে নারীদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নিধি আক্তারের কাজের সঙ্গে কোন মহীয়সী নারীর কাজের মিল রয়েছে?
ক. সুফিয়া কামাল খ. কামিনী রায়
গ. ক্লারা জেটকিন ঘ. বেগম রোকেয়া
উত্তর: ঘ. বেগম রোকেয়া
১৫. বেগম রোকেয়ার কখন লেখাপড়ার প্রতি আগ্রহ জন্মে?
ক. শিশুকাল থেকে খ. যৌবন কাল থেকে
গ. কৈশোর কাল থেকে ঘ. বৃদ্ধকাল থেকে
উত্তর: ক. শিশুকাল থেকে
১৬. বেগম রোকেয়ার লেখাপড়ার প্রতি কীভাবে আগ্রহ জন্মে?
ক. ভাইদের লেখাপড়া দেখে
খ. বোনদের লেখাপড়া দেখে
গ. বান্ধবীদের লেখাপড়া দেখে
ঘ. প্রতিবেশী মেয়েদের লেখাপড়া দেখে
উত্তর: ক. ভাইদের লেখাপড়া দেখে
১৭. ১৯১১ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের ছাত্রীসংখ্যা কতজনে দাঁড়ায়?
ক. আটজন খ. নয়জন গ. দশজন ঘ. এগারোজন
উত্তর: ক. আটজন
১৮. নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার আন্তর্জাতিক সনদগুলোর মূল উদ্দেশ্য কী?
ক. নারী অধিকারকে স্বীকৃতি দেওয়া
খ. নারী অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া
গ. পুরুষের অধিকারকে স্বীকৃতি দেওয়া
ঘ. মেয়েশিশুদের অধিকারকে স্বীকৃতি দেওয়া
উত্তর: ক. নারী অধিকারকে স্বীকৃতি দেওয়া।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা