বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট: পূর্ণমান: ১০০

১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১×৫০ =৫০
১. মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের প্রধান কাজ কোনটি ছিল বলে তুমি মনে করো?
ক. মুক্তিযোদ্ধাদের সাহস জোগানো
খ. মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে-বিদেশে সমর্থন আদায় করা গ. যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য
ঘ. শত্রু পক্ষকে ভয় দেখানোর জন্য
২. বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা। মুজিবনগর সরকারের সময় এ পদে কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান খ. তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম ঘ. আতাউল গণি ওসমানী
৩. মুক্তিযুদ্ধের সময় রণক্ষেত্রে ‘জয়বাংলা’ ধ্বনিটি মুক্তিযোদ্ধারা কেন ব্যবহার করতেন?
ক. নিজেদের একত্র করতে খ. নিজেদের ভয় তাড়াতে
গ. যুদ্ধক্ষেত্রের বিজয় উল্লাস প্রকাশ করতে
ঘ. গ্রামবাসীকে সজাগ করতে
৪. আমাদের স্বাধীনতাযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রধান যুদ্ধকৌশল কোনটি?
ক. হেলিকপ্টার থেকে গুলি করা
খ. বোমা মেরে শত্রুদের উড়িয়ে দেওয়া
গ. মেশিনগান ব্যবহার করা
ঘ. গেরিলা আক্রমণ ও সম্মুখযুদ্ধে অংশ নেওয়া
৫. তাহমিদের চাচা কুমিল্লার ময়নামতিতে বাস করেন। এ অঞ্চলে কোন ধর্মের প্রত্ননিদর্শন দেখা যায়?
ক. বাংলার বৌদ্ধ সভ্যতার খ. হিন্দু সভ্যতার
গ. মুসলিম সভ্যতার ঘ. খ্রিষ্টান সভ্যতার
৬. আমরা ঐতিহাসিক নিদর্শনগুলোকে রক্ষা করব কেন?
ক. এগুলো দেখতে সুন্দর
খ. এগুলো থেকে অনেক আয় হয়
গ. এগুলো আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় বহন করে ঘ. বিদেশিরা এগুলো দেখতে আসে
৭. রোকেয়া আহমেদ একজন মুক্তিযোদ্ধা। শত্রুর হাতে ধরা পড়া এড়ানোর জন্য তিনি স্বেচ্ছায় আত্মহুতি দিয়েছিলেন। নিচের কার সঙ্গে রোকেয়া আহমেদের মিল পাওয়া যায়?
ক. জাহানারা ইমাম খ. সূর্যসেন
গ. প্রীতিলতা ঘ. ক্ষুদিরাম
৮. ইংরেজ শাসনামলে আধুনিক ও ইংরেজি শিক্ষার ফলে কোন ধরনের পরিবর্তন হয়েছিল বলে তুমি মনে করো?
ক. এ দেশে নতুন চেতনার বিকাশ ঘটে ও কুসংস্কার সম্পর্কে মানুষ সচেতন হয়ে ওঠে
খ. এ দেশের মানুষ ইংরেজদের কাছে মাথা নিচু করে থাকে
গ. ইংরেজরা এ দেশের মানুষকে বশ করতে বাধ্য করে
ঘ. সাধারণ মানুষ ইংরেজদের সাহায্য করতে বাধ্য হয়
৯. আমরা যদি নির্বিচারে গাছ কেটে ফেলি, তবে আমাদের জীবনে এর কী ধরনের প্রভাব পড়বে?
ক. প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে
খ. পরিবেশ অনেকটা হালকা হবে
গ. প্রাকৃতিক সৌন্দর্য কমে যাবে ঘ. কাঠ বিক্রি করা যাবে
১০. কোন কারণে বিশ্বের তাপমাত্রা বেড়ে বরফ গলে যায়, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়?
ক. জলবায়ু পরিবর্তনের ফলে
খ. নদীনালা ভরাট হওয়ার কারণে
গ. ঘন ঘন যুদ্ধ হওয়ার কারণে ঘ. পশুপাখি শিকারের ফলে
১১. বাংলাদেশের অর্থনীতিতে শিল্পকারখানাগুলো কীভাবে তাদের অবদান রাখছে?
ক. মানুষ অল্প দামে কাপড় কিনছে
খ. বেকারত্ব কমে এসেছে
গ. উত্পাদিত পণ্য সবাই পছন্দ করছে
ঘ. কারখানাগুলো পরিবেশ নষ্ট করছে
১২. রহিমার মা-বাবা এক ধরনের বিশেষ গুঁটি পোকার চাষ করেন। যা থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি জনপ্রিয় শিল্প পরিচালিত হয়। শিল্পটির নাম কী?
ক. কাঠশিল্প খ. রেশমশিল্প গ. কাগজশিল্প ঘ. তামাকশিল্প
১৩. পরিবেশ দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি?
ক. সম্পদের স্বল্পতা খ. সচেতনতার অভাব
গ. সময়ের অভাব ঘ. নিয়মকানুনের অভাব
১৪. বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। খাদ্যের উত্পাদন বাড়াতে আমাদের কী করা প্রয়োজন?
ক. উন্নত প্রযুক্তির ব্যবহার খ. অতিরিক্ত জমি চাষ
গ. অধিক কীটনাশক ব্যবহার
ঘ. বিভিন্ন ধরনের ফসল উত্পাদন
১৫. ভূমিকম্পের সময় আমাদের কী করা উচিত?
ক. কান্নাকাটি করা উচিত
খ. ছোটাছুটি করে বেরিয়ে পড়তে হবে
গ. পুরোপুরি শান্ত থাকতে হবে
ঘ. দালানের নিচে দাঁড়িয়ে থাকতে হবে
১৬. তোমার বাড়ির পাশে রুনা নামের মেয়েটির কোনো বাড়ি নেই। সে কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে?
ক. রাজনৈতিক খ. সামাজিক গ. মৌলিক ঘ. মানবিক
১৭. মিজান নামের আট বছরের একটি ছেলে স্কুলে না গিয়ে সে একটি হোটেলে চাকরি করে। তার সঙ্গে কী লঙ্ঘন হচ্ছে?
ক. মানবাধিকার খ. অর্থনৈতিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার ঘ. সামাজিক অধিকার
১৮. যদি তুমি তোমার এলাকার আবহাওয়ার রিপোর্ট তৈরি করতে চাও, তবে তোমাকে কত দিনের গড় অবস্থাকে বিবেচনা করতে হবে?
ক. ১ থেকে ৪ দিনের খ. ১ থেকে ৭ দিনের
গ. ১ থেকে ৮ দিনের ঘ. ১ থেকে ১০ দিনের
১৯. অতিরিক্ত জনসংখ্যাকে কীভাবে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা যায়?
ক. উন্নত বাড়ি নির্মাণ করে খ. দারিদ্র্য কমিয়ে
গ. সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন ঘ. নেতৃত্বদান করে
২০. তারেক মিয়া গ্রাম থেকে মহিলা ও শিশুদের কাজ দেওয়ার নাম করে বিদেশে পাচার করে। এ ধরনের কাজকে কী বলে?
ক. সামাজিক বিপর্যয় খ. অত্যাচারমূলক কাজ
গ. মানবাধিকার লঙ্ঘন ঘ. স্বাধীনতার হস্তক্ষেপ
২১. পাটকে বাংলাদেশে ‘সোনালি আঁশ’ বলা হয় কেন?
ক. পাটের রং সোনালি হয় বলে
খ. বাংলাদেশের মাটি চাষের উপযোগী বলে
গ. পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় বলে
ঘ. বাংলাদেশের সব এলাকায় পাট চাষ হয় বলে
২২. সারা দেশে শত শত বছর ধরে কিছু শিল্প মানুষের দৈনন্দিন চাহিদা মেটাচ্ছে এবং কর্মসংস্থান করে আসছে। এখানে কোন শিল্পকে বলা হয়েছে?
ক. ক্ষুদ্র ও কুটির শিল্প খ. পোশাকশিল্প
গ. চিনিশিল্প ঘ. সারশিল্প
২৩. পাট, চা ও তামাককে প্রধান অর্থকরী কৃষিদ্রব্য বলা হয় কেন?
ক. অনেক লোক এ কাজের সঙ্গে সম্পৃক্ত বলে
খ. সহজে চাষ করা যায় বলে
গ. দেশের কৃষির চাহিদা পূরণ করে বলে
ঘ. এ তিনটি দ্রব্য থেকে রপ্তানি আয়ের সিংহভাগ আসে বলে
২৪. ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার ‘আহসান মঞ্জিল’-এর তত্ত্বাবধানের ব্যবস্থা গ্রহণ করে কেন?
ক. এ প্রাসাদের ঐতিহাসিক গুরুত্ব ধরে রাখার জন্য
খ. অর্থনৈতিক লাভের জন্য
গ. গ্রামবাসীকে খুশি করার জন্য
ঘ. জমিদারি প্রথা মনে রাখার জন্য
২৫. স্কুল থেকে ফেরার পথে তুমি দেখলে একটি মেয়েকে ছেলেরা উত্ত্যক্ত করছে। তুমি তখন কী করবে?
ক. তুমি তাদের বাধা দেবে খ. পুলিশকে খবর দেবে
গ. অন্য রাস্তা দিয়ে বাড়ি যাবে
ঘ. বড়দের ডাকবে সাহায্য করার জন্য
২৬। দুর্যোগের পূর্বাভাস জানতে পারলে তুমি কীভাবে মানুষকে সতর্ক করবে?
ক. এলাকায় মাইকযোগে প্রচার করবে
খ. ছাদ থেকে লাফিয়ে পড়তে
গ. জোরে চিত্কার করে কাঁদবে
ঘ. সবাইকে ঘরে থাকতে বলবে
২৭। রহিমার এলাকায় মানুষ খাওয়ার পানি, চাষাবাদ, পশুপালনের জন্য সরাসরি বৃষ্টির ওপর নির্ভরশীল। রহিমা বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ এবং পানির কষ্টের কারণ কী?
ক. বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অতিরিক্ত বন্যার কারণে
খ. বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের খরা
গ. দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চলের মানুষ নদীভাঙনের কারণে
ঘ. বাংলাদেশের চর ও হাওর অঞ্চলের ভূমিকম্পের কারণে
২৮। বারোয়াখালী, করপাড়া গ্রামে নদীভাঙন শুরু হয়েছে। তোমার মতে নিচের কোনটি নদীভাঙনের প্রাকৃতিক কারণ?
ক. জোয়ার-ভাটা খ. নদী খনন
গ. বালু উত্তোলন ঘ. গাছপালা কাটা
২৯। জয়নুল তার বাড়ির টিউবওয়েল চেপে পানি তুলতে পারছে না। এর কারণ হিসেবে তুমি নিচের কোনটি মনে করো?
ক. এটা একটা মরুভূমি এলাকা
খ. ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে
গ. টিউবওয়েল ঠিকমতো বসানো হয়নি
ঘ. টিউবওয়েলটি পুরোনো হয়ে গেছে
৩০। একটি শিশু ঝালাই কারখানায় লোহার গরম টুকরা দিয়ে কাজ করে। শিশুটির ক্ষেত্রে কী ঘটছে—
ক. মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে
খ. সামাজিক অধিকার লঙ্ঘিত হচ্ছে
গ. অর্থনৈতিক অধিকার লঙ্ঘিত হচ্ছে
ঘ. পারিবারিক অধিকার লঙ্ঘিত হচ্ছে
# করপাড়া গ্রামের বেশির ভাগ মানুষ চর্মরোগে ভুগছে। এর জন্য দায়ী কোনটি?
ক. পানি খ. সূর্যের আলো গ. বাতাস ঘ. মাটি
# বাংলাদেশে বর্তমানে গম চাষ বৃদ্ধির কারণ কোনটি?
ক. গম চাষ খুব সহজ বলে খ. কম খরচে গম চাষ হয়
গ. গমের তৈরি খাদ্য ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে
ঘ. বিদেশে রপ্তানি করা যায় বলে
৩১। মুজিবনগর সরকার শপথ নিয়েছিল কবে?
ক. ২৫ এপ্রিল, ১৯৭১ খ. ১০ এপ্রিল ১৯৭১
গ. ১৭ এপ্রিল, ১৯৭১ ঘ. ২০ এপ্রিল, ১৯৭২
৩২। কোন দিবসকে আমরা ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করি?
ক. ১৪ ডিসেম্বর খ. ১৬ ডিসেম্বর
গ. ১৭ ডিসেম্বর ঘ. ২১ ডিসেম্বর
৩৩। কবে পলাশীর যুদ্ধ হয়েছিল?
ক. ১৭৫৫ সালের ১ জানুয়ারি খ. ১৭৫৬ সালের ২৩ জুন
গ. ১৭৫৬ সালের ৩০ অক্টোবর ঘ. ১৭৫৭ সালের ২৩ জুন
৩৪। কে নবজাগরণের সঙ্গে যুক্ত ছিলেন?
ক. ক্ষুদিরাম খ. চিত্তরঞ্জন দাশ
গ. তিতুমীর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩৫। তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় নির্মাণ করা হয়েছিল?
ক. কলকাতায় খ. নারিকেলবাড়িয়ায়
গ. সোনারগাঁ ঘ. মুর্শিদাবাদ
৩৬। কোন রাজার শাসন আমলে ‘সোমপুর মহাবিহার’ নির্মিত হয়?
ক. গোপাল খ. দেবপাল গ. ধর্মপাল ঘ. মহীপাল
৩৭। কোন প্রাসাদে ‘কুমুদ কলি’ নামের সুন্দর একটি গম্বুজ রয়েছে?
ক. মহাস্থানগড় খ. লালবাগ দুর্গে
গ. আহসান মঞ্জিল ঘ. ময়নামতি
৩৮। বাংলাদেশের কোথায় লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে?
ক. পাহাড়পুরে খ. ময়নামতি গ. উয়ারী-বটেশ্বর ঘ. সোনারগাঁ
৩৯। বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কত ভাগ?
ক. ২০% খ. ২৫% গ. ৩০% ঘ. ৩৫%
৪০। কোনটি রপ্তানি করে আমরা প্রতিবছর সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি?
ক. চা খ. তামাক গ. চিনি ঘ. পোশাক
৪১। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিত্সা মিলিয়ে দেশের জনগণের কী নির্ধারিত হয়?
ক. সামাজিক অবস্থা খ. পারিবারিক অবস্থা
গ. জীবনযাত্রার মান ঘ. শিক্ষাগত যোগ্যতা
৪২। নিচের কোনটিকে দেশের জনসম্পদ বলা হয়?
ক. জনসংখ্যা খ. অর্থকরী ফসল গ. শ্রমশক্তি ঘ. কৃষিদ্রব্য
৪৩। বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় কত ভাগ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল?
ক. ৫০ ভাগ খ. ৮০ ভাগ গ. ৯০ ভাগ ঘ. ৪০ ভাগ।
৪৪। অতিরিক্ত জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরের মাধ্যমে দেশের কোন উন্নয়ন করা সম্ভব?
ক. রাস্তাঘাট উন্নয়ন খ. শিক্ষার উন্নয়ন
গ. পরিবেশের উন্নয়ন ঘ. অর্থনৈতিক উন্নয়ন
৪৫। কোনটি বাংলাদেশের একটি প্রাচীন শিল্প?
ক. সিমেন্ট শিল্প খ. কাগজ শিল্প
গ. তাঁতশিল্প ঘ. চামড়া শিল্প
৪৬। প্রতিবছর কত হেক্টর জমি নদীভাঙনের শিকার হয়?
ক. ৭০০০ খ. ৮০০০ গ. ৯০০০ ঘ. ১০০০০
৪৭। কিসের ফলে পৃথিবীতে বিভিন্ন দুর্যোগের সৃষ্টি হচ্ছে?
ক. জলবায়ু পরিবর্তন খ. জীবনযাত্রার পরিবর্তন
গ. প্রযুক্তির পরিবর্তন ঘ. কৃষির পরিবর্তন
৪৮। জাতিসংঘ কোন সালে ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে?
ক. ১৯৪০ খ. ১৯৪৫ গ. ১৯৪৮ ঘ. ১৯৫০
৪৯। কোনটি মানবাধিকার লঙ্ঘন?
ক. গাছকাটা খ. নদীভাঙন
গ. নারী ও শিশু পাচার ঘ. শিক্ষার অধিকার
৫০। মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার?
ক. পরিবার ও রাষ্ট্র খ. পরিবার ও সমাজ
গ. রাষ্ট্র ও সমাজ ঘ. পরিবার, সমাজ ও রাষ্ট্র

২। সংক্ষেপে উত্তর দাও: ১×১৫ = ১৫
ক. আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল?
খ. কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল?
গ. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
ঘ. বাংলায় নবজাগরণের ফলে কোন কোন বিষয়ে ব্যাপক প্রসার ঘটে?
ঙ. ভারতবর্ষ কবে স্বাধীন হয় এবং কোন কোন রাষ্ট্রের সৃষ্টি হয়?
চ. মহাস্থানগড় বাংলার কোন সময়কালের ইতিহাসের সাক্ষ্য বহন করে?
ছ. কার শাসন আমলে লালবাগ দুর্গ তৈরি হয়?
জ. কোন জেলায় উয়ারী-বটেশ্বরের নিদর্শন পাওয়া গেছে?
ঝ. বাংলাদেশের প্রধান প্রধান খাদ্য জাতীয় ফসলের নাম লেখো।
ঞ. বাংলাদেশের প্রধান শিল্পগুলো কী কী?
ট. পাটকে কেন বাংলাদেশের ‘সোনালি আঁশ’ বলা হয়?
ঠ. শিশুশ্রম কী?
ড. মানুষের মৌলিক অধিকারগুলো কী?
ঢ. দুর্যোগের সময় মানুষ কী ধরনের সংকটে পড়ে?
ণ. মানবাধিকার কাকে বলে?

৩। ক, খ, গ, ঘ-সহ যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও: ৫×৭ = ৩৫
ক. কে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন? কেন? তিনটি বাক্যে মুক্তিযুদ্ধের তাত্পর্য বর্ণনা করো। ১+১+৩
খ. বাংলায় ইংরেজদের আগমনের কারণ কী ছিল? ইংরেজরা সিরাজউদ্দৌলাকে কীভাবে পরাজিত করেছিল? ১+৪ = ৫
গ. ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলিতে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন রয়েছে। এটি একসময় ঢাকার নবাবের প্রাসাদ ছিল। এই স্থাপত্য নিদর্শনটির নাম কী? চারটি বাক্যে এই ঐতিহাসিক নিদর্শনটির বর্ণনা দাও। ১ + ৪ = ৫
ঘ. বর্তমানে বাংলাদেশে পরিবেশ সমস্যা একটি প্রধান আলোচিত বিষয়। জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ ও দুটি প্রভাব সম্পর্কে লেখো। ৩+২ = ৫
ঙ. পাঁচটি বাক্যে ১৮৫৭-এর সিপাহি বিদ্রোহের গুরুত্ব বর্ণনা করো। ৫
চ. বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন? ৫
ছ. পাঁচটি বাক্যের মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব লেখো। ৫
জ. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লেখো। ৫
ঝ. ভূমিকম্পের সময় আমাদের করণীয়গুলো ৫টি বাক্যে লেখো। ৫
ঞ. পাঁচটি বাক্যে মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় বিষয়গুলো লেখো। ৫