বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১১ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করছি।
অধ্যায়-১২
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
৫. গারোরা নিজেদের কী হিসেবে পরিচয় দেয়?
ক. বন মানুষ খ. সাহসী মানুষ
গ. শান্ত মানুষ ঘ. পাহাড়ি মানুষ
উত্তর: ঘ. পাহাড়ি মানুষ
৬. রাসু ময়মনসিংহ বেড়াতে গিয়ে একট জাতিগোষ্ঠীর সংস্কৃতি দেখে মুগ্ধ হয়। রাসুর দেখা জাতিগোষ্ঠীর নাম কী?
ক. খাসি খ. পাত্র গ. মণিপুরি ঘ. গারো
উত্তর: ঘ. গারো
৭. নকমান্দি বাড়ি দেখতে কেমন?
ক. এক চালাবিশিষ্ট দীর্ঘ খ. দুই চালাবিশিষ্ট দীর্ঘ
গ. দুই চালাবিশিষ্ট খাটো ঘ. চার চালাবিশিষ্ট দীর্ঘ
উত্তর: খ. দুই চালাবিশিষ্ট দীর্ঘ
৮. মাতৃতান্ত্রিক সমাজ বলতে কী বোঝায়?
ক. পিতা পরিবারের প্রধান খ. মা পরিবারের প্রধান
গ. বড় ভাই পরিবারের প্রধান
ঘ. বড় বোন পরিবারের প্রধান
উত্তর: খ. মা পরিবারের প্রধান
৯. সাংসারেক কিসের নাম?
ক. গারোদের সনাতনী ধর্ম খ. ভারতের সনাতনী ধর্ম
গ. মারমাদের সনাতনী ধর্ম ঘ. পাহাড়িদের সনাতনী ধর্ম
উত্তর: ক. গারোদের সনাতনী ধর্ম
১০. গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি?
ক. নকমান্দি খ. দকবান্দা
গ. ওয়াংগালা ঘ. ফুংগ মারুং
উত্তর: খ. দকমান্দা
১১. মনির টেলিভিশনে একটি ক্ষুদ্র জাতিসত্তার প্রামাণ্যচিত্র দেখছিল। যারা নিজেদের আচিকমান্দি বলে পরিচয় দিয়ে থাকে। মনিরের দেখা জাতিসত্তাটি প্রধান উত্সব কীভাবে শুরু করে?
ক. বাগানে অর্ঘ্য নিবেদন করে
খ. পরিত্যক্ত জমিতে অর্ঘ্য নিবেদন করে
গ. কৃষিজমিতে অর্ঘ্য নিবেদন করে
ঘ. খোলা মাঠে অর্ঘ্য নিবেদন করে
উত্তর: গ. কৃষিজমিতে অর্ঘ্য নিবেদন করে
১২. খাসিদের সমাজব্যবস্থা কী ধরনের?
ক. পরিবারতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. মাতৃতান্ত্রিক ঘ. পিতৃতান্ত্রিক
উত্তর: গ. মাতৃতান্ত্রিক
১৩. নিধি পাঠ্যবই পড়ে একটি ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে জানতে পারে। যারা উব্লাই নাংথউকে পৃথিবীর সৃষ্টিকর্তা বলে মনে করে। নিধির পঠিত জাতিসত্তার সমাজে কোনটি খুবই প্রিয়?
ক. বৈসু খ. ফাগুয়া গ. ওয়াংগালা ঘ. নাচ-গান
উত্তর: ঘ. নাচ-গান
১৪. খাসিদের দল কীভাবে গড়ে ওঠে?
ক. বাবাদের সূত্র ধরে খ. পুরুষদের সূত্র ধরে
গ. মায়েদের সূত্র ধরে ঘ. ভাইদের সূত্র ধরে
উত্তর: গ. মায়েদের সূত্র ধরে
১৫. বাড়িতে কোনো অতিথি বেড়াতে এলে খাসিরা কীভাবে আপ্যায়ন করে থাকে?
ক. পান, চুন ও চা দিয়ে খ. পান-সুপারি ও চা দিয়ে
গ. পান-সুপারি ও পানি দিয়ে
ঘ. পান, খয়ের ও পানি দিয়ে
উত্তর: খ. পান-সুপারি ও চা দিয়ে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা