বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১১ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করছি।
অধ্যায়-১২
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
১৬. নিধি বান্দরবান শহরের চিম্বুক পাহাড়ে একটি ক্ষুদ্র জাতিসত্তা দেখতে পায়। নিধির দেখা জাতিসত্তার পরিবারের প্রধান কে?
ক. মাতা খ. পিতা গ. বড় ভাই ঘ. প্রধান ব্যক্তি
উত্তর: খ. পিতা
১৭. ম্রো শিশুরা তিন বছর বয়সে কানে ছিদ্র করে কেন?
ক. ধর্মীয় আচার হিসেবে খ. সুন্দর দেখানোর জন্য
গ. সমাজের রীতি হিসেবে
ঘ. পারিবারিক স্বীকৃতির জন্য
উত্তর: গ. সমাজের রীতি হিসেবে
১৮. নববর্ষের প্রথম দিনে ত্রিপুরারা কোন উত্সব পালন করে?
ক. রিনাই খ. কের গ. রিসা ঘ. বৈসু
উত্তর: ঘ. বৈসু
১৯. ত্রিপুরা শিশুরা সুকুই থুংমু কীভাবে খেলে?
ক. লুডু গুটি দিয়ে খ. তেঁতুল বিচি দিয়ে
গ. খিলা বিচি দিয়ে ঘ. দাবার গুটি দিয়ে
উত্তর: গ. খিলা বিচি দিয়ে
২০. ওঁরাওদের মতে কে পৃথিবীর সৃষ্টিকর্তা?
ক. ধরমী বা ধরমেশ খ. ভগবান গ. দেবতা ঘ. ঈশ্বর
উত্তর: ক. ধরমী বা ধরমেশ
২১. তিথি কুডুখ ভাষাভাষী একটি জাতিসত্তা সম্পর্কে পাঠ্যবই পড়ে জানতে পারে। তিথির পঠিত জাতিসত্তার মানুষ কৃষিকর্ম ছাড়াও কীভাবে জীবিকা নির্বাহ করে থাকে?
ক. ব্যবসা করে খ. রিকশা চালিয়ে
গ. টেম্পু চালিয়ে ঘ. দিনমজুরির কাজ করে
উত্তর: ঘ. দিনমজুরির কাজ করে
২২. গারো সমাজব্যবস্থা কী ধরনের
ক. পিতৃতান্ত্রিক খ. মাতৃতান্ত্রিক
গ. পরিবারতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক
উত্তর: খ. মাতৃতান্ত্রিক
২৩. খাসিরা সাধারণত কীভাবে জীবিকা নির্বাহী করে?
ক. কৃষিকাজ করে খ. পান চাষ করে
গ. সাপ ধরে ঘ. কাপড় বুনে
উত্তর: ক. কৃষিকাজ করে
২৪. খাসিরা পিতাকে কী মনে করে পূজা করে?
ক. শ্রদ্ধাবান খ. দেবতা গ. বিধাতা ঘ. রোজগারদাতা
উত্তর: খ. দেবতা
২৫. খাসিদের ভাষার নাম কী?
ক. মন-খেমে খ. বাংলা গ. কুডুখ ঘ. অবেং
উত্তর: ক. মন-খেমে
২৬. সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ম্রো কততম জাতিসত্তা?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
উত্তর: ঘ. চতুর্থ
২৭. কোন সমাজে বহুদল ও গোত্র রয়েছে?
ক. ম্র্রো খ. ত্রিপুরা গ. ওঁরাও ঘ. গারো
উত্তর: ক. ম্রো
২৮. ম্রো পরিবারের প্রধান কে?
ক. মাতা খ. বড় ভাই গ. পিতা ঘ. বড় বোন
উত্তর: গ. পিতা
২৯. ম্রোরা তাদের বাড়িকে কী বলে?
ক. কিম খ. রিম গ. অবেং ঘ. আলয়
উত্তর: ক. কিম।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা