বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১১ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করছি।
অধ্যায়-১২
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
৩০. বাংলাদেশের কোন কোন জেলায় ত্রিপুরারা বসবাস করেন?
ক. রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান
খ. ভোলা ও পিরোজপুর গ. সিলেট ও হবিগঞ্জ
ঘ. ময়মনসিংহ ও টাঙ্গাইল
উত্তর: ক. রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান
৩১. ত্রিপুরাদের মোট কয়টি দফা আছে?
ক. ৩৫টি খ. ৩৬টি গ. ৩৭টি ঘ. ৩৮টি
উত্তর: খ. ৩৬টি
৩২. বাংলাদেশের ত্রিপুরারা কোন সমাজের অধিকারী?
ক. মাতৃতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. ব্যক্তিতান্ত্রিক ঘ. পিতৃতান্ত্রিক
উত্তর: ঘ. পিতৃতান্ত্রিক
৩৩. ওঁরাও সমাজ কোন কর্মের ওপর নির্ভরশীল?
ক. কাঁসাশিল্প খ. কৃষি গ. পান চাষ ঘ. মৃিশল্প
উত্তর: খ. কৃষি
৩৪. ওঁরাওদের প্রধান উত্সবের নাম কী?
ক. ফাগুয়া খ. পূজা গ. ওয়াংগালা ঘ. পার্বণ
উত্তর: ক. ফাগুয়া
৩৫. পার্বত্য অঞ্চলে কয়টি জাতিসত্তা অতীতকাল থেকে বসবাস করে আসছে?
ক. ১০ খ. ১১ গ. ১২ ঘ. ১৩
উত্তর: খ. ১১
৩৬. কোথায় গারো উপজাতির বসবাস রয়েছে?
ক. রাজশাহী খ. বগুড়া গ. পাবনা ঘ. ময়মনসিংহ
উত্তর: ঘ. ময়মনসিংহ
৩৭. ময়মনসিংহে কোন উপজাতির বসবাস রয়েছে?
ক. রাজবংশী খ. সূর্যবংশী বর্মণ গ. মাহাতো ঘ. কোচ
উত্তর: ঘ. কোচ
৩৮. বৃহত্তর সিলেটে কোন উপজাতি বসবাস করে?
ক. ডালু খ. বানাই গ. পাথর ঘ. পাত্র
উত্তর: ঘ. পাত্র
৩৯. আচিকমান্দি অর্থ কী?
ক. গ্রামীণ খ. শহুরে গ. সমতল ঘ. পাহাড়ি
উত্তর: ঘ. পাহাড়ি
৪০. অতীতে গারোরা কোথায় নকমান্দি তৈরি করত?
ক. পাহাড়ের ওপরে খ. নদীর ধারে
গ. খালের ধারে ঘ. সমতল ভূমিতে
উত্তর: খ. নদীর ধারে
৪১. গারো সমাজে পরিবারের প্রধান কে?
ক. বাবা খ. মা গ. বড় ভাই ঘ. প্রবীণ ব্যক্তি
উত্তর: খ. মা
৪২. কোন সমাজে মেয়েরা পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী
ক. গারো খ. মালপাহাড়ি গ. হদি ঘ. পাথর
উত্তর: ক. গারো
৪৩. গারোদের প্রধান উত্সবের নাম কী?
ক. সাংসারেক খ. বৈসু গ. ফাগুয়া ঘ. ওয়াংগালা
উত্তর: ঘ. ওয়াংগালা
৪৪. ওয়াংগালা কিসের প্রতীক
ক. সূর্যের খ. দেবতার গ. চন্দ্রের ঘ. সন্ধ্যাতারার
উত্তর: ক. সূর্যের।
৪৫. কোনটি গারোদের জমির উর্বরতার দেবতা?
ক. ধরমেশ খ. সালজং গ. ওয়াংগালা ঘ. বৈসু
উত্তর: খ. সালজং।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা