বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
# উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বকর বঙ্গোপসাগর তীরবর্তী সমিতি পাড়ায় গিয়ে দেখতে পায় বাতাস প্রবল বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসছে। নিমেষেই সমুদ্রের লোনা জল বিশাল উচ্চতা নিয়ে উপকূল প্লাবিত করে দেয়।
১৮. উল্লিখিত ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দেয়?
ক. বন্যা খ. খরা গ. ঘূর্ণিঝড় ঘ. নদীভাঙন
১৯. ওই দুর্যোগের ফলে বাংলাদেশে—
i. নিম্নাঞ্চল প্লাবিত হয়
ii. উপকূল প্লাবিত হয়
iii. প্রবল জলোচ্ছ্বাস হয়
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. কোনো এলাকার কত বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়?
ক. ১০ থেকে ২০ খ. ২০ থেকে ৩০
গ. ৩০ থেকে ৪০ ঘ. ৪০ থেকে ৫০
২১. বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত?
ক. উপক্রান্তীয় খ. ক্রান্তীয়
গ. মেরুদেশীয় ঘ. নিরক্ষীয়
# উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে নদীর দুকূল উপচে পানি হাজিপাড়া গ্রাম প্লাবিত করেছে। গ্রামবাসী নিরুপায় হয়েই বাড়িঘর ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে অন্যত্র চলে যাচ্ছে।
২২. উদ্দীপকে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে?
ক. টর্নেডো খ. বন্যা
গ. ঘূর্ণিঝড় ঘ. জলোচ্ছ্বাস
২৩. ওই দুর্যোগের ফলে বাংলাদেশে—
i. মাটিতে পলি জমে
ii. জানমালের ক্ষতি হয়
iii. ফসলের ক্ষয়ক্ষতি সাধিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে যেসব অঞ্চল—
i. পাবনা ও সিলেট
ii. রংপুর ও চট্টগ্রাম
iii. বরিশাল ও কুমিল্লা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. বাংলাদেশের প্রধান নদী কয়টি?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
২৬. বাংলাদেশে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়। কারণ—
i. ভৌগোলিক অবস্থান
ii. ভূপ্রকৃতি ও ঋতু বৈচিত্র্য
iii. নদ-নদীর স্বল্পতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
২৭. আজমত আলী নিজ জমিতে পানির অভাবে চাষাবাদ করতে পারেননি। এটি কোন দুর্যোগের প্রভাব?
ক. শৈত্যপ্রবাহ খ. টর্নেডো
গ. খরা ঘ. আইলা
২৮. বাংলাদেশের শীতকাল কেমন?
ক. আর্দ্র খ. উষ্ণ গ. শুষ্ক ঘ. বৃষ্টিবহুল
২৯. ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে কত লাখ মানুষের মৃত্যু হয়?
ক. ৫ লাখ খ. ১৫ লাখ
গ. ১০ লাখ ঘ. ২০ লাখ
৩০. সিডর কত সালে আঘাত হানে?
ক. ২০০৬ সালে খ. ২০০৭ সালে
গ. ২০০৫ সালে ঘ. ২০০৬ সালে
৩১. সিডর কতটি জেলায় আঘাত হানে?
ক. ১০টি খ. ২০টি
গ. ২৮টি ঘ. ২৫টি
৩২. ক্ষণস্থায়ী ও স্থানীয়ভাবে সৃষ্ট প্রচণ্ড ঝড়ের নাম কী?
ক. সিডর খ. কালবৈশাখী
গ. আইলা ঘ. নার্গিস
৩৩. কোন দিক থেকে কালবৈশাখী ঝড় আসে?
ক. পূর্ব-দক্ষিণ দিক থেকে
খ. উত্তর-পশ্চিম দিক থেকে
গ. দক্ষিণ-পশ্চিম দিক থেকে
ঘ. উত্তর-পূর্ব দিক থেকে
৩৪. চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ইদানীং কোন দুর্যোগ সংঘটিত হচ্ছে?
ক. ঘূর্ণিঝড় খ. টর্নেডো
গ. খরা ঘ. ভূমিকম্প
৩৫. বাংলাদেশের তিনটি বৃহত্ নদী হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। নদী তিনটির উত্পত্তিস্থল কোথায়?
ক. ভারতে খ. নেপালে
গ. ভুটানে ঘ. পাকিস্তানে
৩৬. বাংলাদেশের কোন অঞ্চলে প্রায়ই মৃদু ভূমিকম্প অনুভূত হয়?
ক. ঢাকা ও মানিকগঞ্জে
খ. চট্টগ্রামে ও সিলেটে
গ. রংপুর ও চট্টগ্রামে
ঘ. সিলেট ও খুলনায়
৩৭. কোনটি থেকে বাংলাদেশে কালো ধোঁয়া নির্গত হয়?
ক. চামড়া কারখানা থেকে
খ. ইটের ভাটা থেকে
গ. জুতা কারখানা থেকে
ঘ. মিষ্টি কারখানা থেকে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৬
১৮. গ ১৯. ঘ ২০. গ ২১. খ ২২. খ ২৩. ঘ ২৪. ঘ ২৫. গ ২৬. গ ২৭. গ ২৮. গ ২৯. গ ৩০. খ ৩১. গ ৩২. খ ৩৩. খ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. খ ৩৭. খ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর