বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৬ ও ৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
৩৮. জলবায়ুর প্রকৃতি বোঝার বিশেষ উপাদান—
i. বায়ুর তাপ ii. আর্দ্রতা iii. বারিপাত
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৯. কার্বন ডাই-অক্সাইড গ্যাস উত্পন্ন হয়—
i. ভূগর্ভস্থ জ্বালানি থেকে
ii. ইটের ভাটায় iii. দাবানল থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তির যথার্থ কারণ কী?
ক. প্রকৃতির পরিবর্তন
খ. জলবায়ুর পরিবর্তন
গ. নদ-নদীর পরিবর্তন
ঘ. বন্দুকের ব্যবহার।
অধ্যায়-৭
১. ২০০১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
ক. ৭ কোটি ৯৩ লাখ
খ. ৮ কোটি ৯৩ লাখ
গ. ১১ কোটি ১২ লাখ
ঘ. ১২ কোটি ৯৩ লাখ
২. বর্তমানে কিসের উন্নতির ফলে শিশুমৃত্যুর হার অনেক কমে গেছে?
ক. চিকিত্সাবিজ্ঞানের খ. অর্থনীতির
গ. সমাজব্যবস্থার ঘ. মানসিকতার
৩. কখন জনসংখ্যা বৃদ্ধি পায়?
ক. যত শিশু জন্মগ্রহণ করে তার চেয়ে বেশি মারা গেলে
খ. যত শিশু জন্মগ্রহণ করে তার চেয়ে কম মারা গেলে
গ. যত শিশু মৃত্যুবরণ করে তার চেয়ে কম জন্মগ্রহণ করলে
ঘ. জন্মহার ও মৃত্যুহার সমান হলে
৪. জনসংখ্যা হ্রাস পায় কখন?
ক. জন্মহারের চেয়ে মৃত্যুহার বেশি হলে
খ. জন্মহারের চেয়ে মৃত্যুহার কম হলে
গ. জন্মহার ও মৃত্যুহার সমান হলে
ঘ. জন্মহার বেশি হলে
৫. বিভিন্ন সংক্রামক রোগের প্রতিষেধক আবিষ্কারের ফলে মৃত্যুহারে কী ধরনের পরিবর্তন এসেছে?
ক. দ্রুত গতিতে হ্রাস পেয়েছে
খ. ধীর গতিতে হ্রাস পাচ্ছে
গ. উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে
ঘ. সাধারণভাবে হ্রাস পেয়েছে
৬. মৃত্যুহার ক্রমেই হ্রাস পাওয়ার কারণ—
i. শিক্ষার প্রসার
ii. স্বাস্থ্য শিক্ষার প্রসার
iii. বাল্যবিবাহ
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৭. ১৯৬১ সালে জনসংখ্যা কত ছিল?
ক. ৪.৬২ কোটি খ. ৫.৫২ কোটি
গ. ৬.৬৩ কোটি ঘ. ৭.৫২ কোটি
৮. মেয়েদের জন্য বিয়ের ন্যূনতম বয়স কত?
ক. ১৫ বছর খ. ১৫ বছর
গ. ১৮ বছর ঘ. ১৭ বছর
৯. জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী কারণ হলো—
i. অসচেতনতা ii. নিরক্ষরতা
iii. মৃত্যুহার বৃদ্ধি
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নর উত্তর দাও।
তাহির সাহেব সঠিক পরিবার পরিকল্পনা মেনে চলেন। তিনি ছেলে ও মেয়েকে ২১ ও ১৮ বছরের আগে বিয়ে দেবেন না বলে ঠিক করেছেন। ছেলেমেয়ে উভয়কে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। শুধু তাই নয় নিজ বাড়িতে তিনি বয়স্ক শিক্ষার প্রচলন করে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছেন।
১০. তাহির সাহেবের ভূমিকা দেশের কোন সমস্যার সমাধানে সহায়ক?
ক. অর্থনৈতিক সমস্যা
খ. সামাজিক সমস্যা
গ. জনসংখ্যা সমস্যা
ঘ. রাজনৈতিক সমস্যা
১১. তাহির সাহেবের এরূপ ভূমিকার ফলে—
i. শিক্ষার অগ্রগতি হবে
ii. জনগণ সচেতন হবে
iii. বাল্যবিবাহ কমে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. স্থূল জন্মহার স্থূল মৃত্যুহারের চেয়ে বেশি হয়ে গেলে কী পরিণতি হয়?
ক. জনসংখ্যা হ্রাস পায়
খ. জনসংখ্যা বৃদ্ধি পায়
গ. মৃত্যুহার বৃদ্ধি পায়
ঘ. মৃত্যুহার হ্রাস পায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৬
৩৮. ঘ ৩৯. ঘ ৪০. খ।
অধ্যায়-৭
১. ঘ ২. ক ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. খ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়