বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১১ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান-১।
১। একটি দেশের উন্নয়নের মূলে কী রয়েছে?
ক. সরকার খ. পরিবেশ
গ. মানুষ ঘ. ভৌগোলিক অবস্থা
উত্তর: গ. মানুষ
২। বেগম রোকেয়া যে স্কুলটি প্রতিষ্ঠা করেন, তার নাম কী?
ক. সাখাওয়াত গার্লস স্কুল
খ. সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল
গ. সাখাওয়াত মেমোরিয়াল স্কুল
ঘ. বেগম রোকেয়া গার্লস স্কুল
উত্তর : খ. সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল
৩। কোন দিন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?
ক. ৮ জানুয়ারি খ. ৮ ফেব্রুয়ারি
গ. ৮ মার্চ ঘ. ৮ এপ্রিল
উত্তর: গ. ৮ মার্চ
৪। কোন সাল থেকে নারী দিবস পালন শুরু হয়?
ক. ১৯১০ সাল খ. ১৯২০ সাল
গ. ১৯৩০ সাল ঘ. ১৯৪০ সাল
উত্তর: ক. ১৯১০ সাল
৫। সাধারণত বাড়িতে ঘর গোছানো, ছোট ভাইবোনদের দেখাশোনা করা, মাকে রান্নার কাজে সাহায্য করা এগুলো কে করে?
ক. ছেলেশিশু খ. মেয়েশিশু
গ. ছেলে ও মেয়েশিশু উভয়ই ঘ. বড় যারা
উত্তর: খ. মেয়েশিশু
৬। একটি দেশের উন্নয়ন কীভাবে বাধাপ্রাপ্ত হয়?
ক. নারীদের অংশগ্রহণ না থাকলে
খ. পুরুষদের অংশগ্রহণ না থাকলে
গ. নারী-পুরুষের সমান অংশগ্রহণ না থাকলে
ঘ. তরুণদের অংশগ্রহণ না থাকলে
উত্তর: গ. নারী-পুরুষের সমান অংশগ্রহণ না থাকলে
৭। একটি দেশের সার্বিক উন্নয়ন না হওয়ার কারণ কী?
ক. নারীরা সুযোগ-সুবিধা ভোগ করতে না পারলে
খ. পুরুষেরা সুযোগ-সুবিধা ভোগ করতে না পারলে
গ. তরুণেরা সুযোগ-সুবিধা ভোগ করতে না পারলে
ঘ. ঘ. নারী ও পুরুষ একই রকম সুবিধা ভোগ করার সুযোগ না পেলে।
উত্তর: ঘ. নারী ও পুরুষ একই রকম সুবিধা ভোগ করার সুযোগ না পেলে।
৮। ‘অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’—উক্তিটি কে করেছেন?
ক. আহসান হাবীব খ. ফররুখ আহমদ
গ. কাজী নজরুল ইসলাম ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ঘ. কাজী নজরুল ইসলাম
৯। নারী-পুরুষের মজুরি-ভিন্নতা কীভাবে নারীর অধিকারকে ক্ষুণ্ন করে?
ক. নারীদের বেশি মজুরি দিয়ে
খ. পুরুষদের বেশি মজুরি দিয়ে
গ. উভয়ের সমান মজুরি দিয়ে
ঘ. নারীদের দেরিতে মজুরি দিয়ে
উত্তর: খ. পুরুষদের বেশি মজুরি দিয়ে
১০। মেয়েদের বিদ্যালয়ে ভর্তি না করার মূল কারণ কোনটি?
ক. দারিদ্র্য খ. নিম্ন সামাজিক মর্যাদা
গ. পারিবারিক কারণ ঘ. রাজনৈতিক কারণ
উত্তর: খ. নিম্ন সামাজিক মর্যাদা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা