বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। পরিবারে পুরুষ সদস্যদের অনুপস্থিতিতে নারীর দায়িত্ব কোনটি?
ক. সন্তান লালন খ. কৃষি কাজ
গ. সংসার পরিচালনা ঘ. বয়স্কদের সেবা
২। প্রতিদিনের পত্রপত্রিকায় কোনটির খবর দেখা যায়?
ক. প্রাকৃতিক দুর্যোগ খ. নারী নির্যাতন
গ. পুরুষ নির্যাতন ঘ. বয়স্ক নির্যাতন
৩। সর্বপ্রথম নারী কোথায় বৈষম্য-বঞ্চনার শিকার হয়?
ক. সমাজে খ. পরিবারে গ. রাষ্ট্রে ঘ. কর্মক্ষেত্রে
৪। নারী শ্রমিককে পুরুষ শ্রমিকের চেয়ে কম মজুরি দেওয়া কোন ধরনের বৈষম্য?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. সাংস্কৃতিক
৫। গ্রামের মেয়েরা বেশি লেখাপড়ার সুযোগ পায় না। এর জন্য কোন কারণটি দায়ী?
ক. বাল্যবিবাহ খ. পিতা-মাতার অনাগ্রহ
গ. শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব
ঘ. যোগাযোগের সমস্যা
৬। ছেলেসন্তানের লেখাপড়ার ব্যাপারে কে আগ্রহ দেখায়?
ক. সমাজ খ. রাষ্ট্র গ. পরিবার ঘ. বিশ্ব
৭। কোনো জাতির ভবিষ্যত্ কাদের হাতে গড়ে ওঠে?
ক. প্রবীণ খ. পুরুষ গ. নারী ঘ. সমাজসেবক
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সুমি তার বাবা-মায়ের একমাত্র কন্যাসন্তান। কোনো ছেলেসন্তান না হওয়ায় সুমির বাবা-মা দুজনই খুব চিন্তিত। তারা যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন তাদের সংসারের হাল কে ধরবে।
৮। সুমির ব্যাপারে তার বাবা-মায়ের চিন্তা হবে—
i. উপার্জন করতে পারবে না
ii. বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যাবে
iii. বিয়েতে অনেক খরচ করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৯। সুমি তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে নিচের কোন কারণে?
ক. শিক্ষার অভাবে খ. সাংস্কৃতিক জ্ঞানের অভাবে
গ. দৃষ্টিভঙ্গিগত কারণে ঘ. সামাজিক কুসংস্কারে
১০। কোনটির জন্য মেয়েশিশুর সঠিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়?
ক. আদরের পার্থক্যে খ. দৃষ্টিভঙ্গিগত পার্থক্য
গ. শিক্ষার পার্থক্য ঘ. নিরাপত্তার পার্থক্য
১১। নারীর প্রতি নির্যাতন রোধের ক্ষেত্রে সরকার কর্তৃক বিশেষ ব্যবস্থা কোনটি?
ক. অ্যাসিড-সন্ত্রাস রোধ আইন
খ ভোটাধিকার আইন
গ. পারিবারিক আইন ঘ. কর্মসংস্থান আইন
১২। আইনানুযায়ী নারীরা পুরুষের সমান সুযোগ লাভ করবেন—
i. শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখায়
ii. চাকরি বা কর্মসংস্থানে
ii. বেতন বা মজুরি প্রাপ্তিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৮
১. গ ২. খ ৩. খ ৪. খ ৫. ক ৬. গ ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ঘ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়