বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১১ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান-১।

২১. নারীরা প্রায়ই তার শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়। এ ক্ষেত্রে নারীদের কোন অধিকারটি খর্ব হচ্ছে?
ক. অর্থনৈতিক খ. সামাজিক
গ. রাজনৈতিক ঘ. মানবাধিকার
উত্তর: ঘ. মানবাধিকার
২২. পারিবারিকভাবে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়ে মুনমুন সময়মতো কাজে যেতে পারছে না। এর ফলে কোনটি ঘটবে?
ক. সামাজিক ক্ষতি হবে খ. অর্থনৈতিক ক্ষতি হবে
গ. মজুরি কমে যাবে ঘ. চাকরি চলে যাবে
উত্তর: খ. অর্থনৈতিক ক্ষতি হবে
২৩. গ্রামে দ্রুতগতিতে উন্নয়ন ঘটছে। তোমার মতে গ্রামে উন্নয়নের মূলে কী রয়েছে?
ক. গ্রামের পরিবেশ খ. ভৌগোলিক অবস্থা
গ. স্থানীয় সরকার ঘ. মানুষ
উত্তর: ঘ. মানুষ
২৪. বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত ভাগ নারী?
ক. প্রায় শতকরা ৪৯ ভাগ খ. প্রায় শতকরা ৪৮ ভাগ
গ. প্রায় শতকরা ৫০ ভাগ ঘ. প্রায় শতকরা ৪৫ ভাগ
উত্তর: ক. প্রায় শতকরা ৪৯ ভাগ
২৫. আমাদের দেশে বর্তমানে কোন বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে?
ক. নারীর অধিকার খ. পুরুষের অধিকার
গ. প্রবীণ অধিকার ঘ. নারী-পুরুষের সমতা
উত্তর: ঘ. নারী-পুরুষের সমতা
২৬. বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত কে?
ক. সুফিয়া কামাল খ. বেগম রোকেয়া
গ. কামিনী রায় ঘ. সেতারা বেগম
উত্তর: খ. বেগম রোকেয়া
২৭. বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯২২ খ. ১৯৩২ গ. ১৯৪২ ঘ. ১৯৫২
উত্তর: খ. ১৯৩২
২৮. ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’ কত সালে কলকাতায় পুনরায় স্থাপিত হয়?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৭ সালে
গ. ১৯১০ সালে ঘ. ১৯১১ সালে
উত্তর: ঘ. ১৯১১ সালে
২৯. আগে বিদ্যালয়ে মেয়েদের সংখ্যা কেমন ছিল?
ক. অনেক কম খ. কম গ. অনেক বেশি ঘ. বেশি
উত্তর: ক. অনেক কম
৩০. মেয়েদের আগে বিদ্যালয়ে ভর্তি করা হতো না কেন?
ক. সামাজিক বাধা খ. পারিবারিক বাধা
গ. সাংস্কৃতিক বাধা ঘ. ধর্মীয় বাধা
উত্তর: ক. সামাজিক বাধা
৩১. কখন বাঙালি মুসলমান মেয়েদের লেখাপড়ার কোনো সুযোগ ছিল না?
ক. সুফিয়া কামালের সময়কালে
খ. বেগম রোকেয়ার সময়কালে
গ. কামিনী রায়ের সময়কালে
ঘ. সুলতানা কামালের সময়কালে
উত্তর: খ. বেগম রোকেয়ার সময়কালে
৩২. কে বেগম রোকেয়াকে বাড়িতে লেখাপড়া শেখাতে শুরু করেন?
ক. তাঁর বড় ভাই খ. তাঁর বড় বোন
গ. তাঁর বাবা ঘ. তাঁর দাদা
উত্তর: ক. তাঁর বড় ভাই।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা