বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
১৩। তোমার মতে বাংলাদেশে নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে কেন?
ক. সংবিধান নারীদের মর্যাদা কম দেওয়ার জন্য
খ. নারীর প্রতি উদার দৃষ্টিভঙ্গির জন্য
গ. নারীদের অসচেতনতা ও নিম্ন শিক্ষার হারের জন্য
ঘ. পুরুষদের কথা অমান্য করার জন্য
নিচের অনুচ্ছেদটি পড়ো ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দীপ ও দীপা দুই ভাই-বোন। দীপা পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল করে। দীপা হাইস্কুলে যাওয়ার ইচ্ছার কথা তার বাবাকে জানায়। কিন্তু তার বাবা বলে তোমার পড়ালেখা এ পর্যন্তই। দীপ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো করলে তাকে হাইস্কুলে ভর্তি করাব।
১৪। দীপ হাইস্কুলে যাওয়ার সুযোগ পাবে—
i. ছেলেদের শিক্ষায় পারিবারিক আগ্রহের জন্য
ii. সংসারের হাল ধরবে বলে
iii. মাধ্যমিক শিক্ষা মেয়েদের জন্য ব্যয়বহুল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii. ও iii ঘ. i ও iii
১৫। দীপ ও দীপার প্রতি বৈষম্যের ফলে দীপার কোন অধিকারটি লঙ্ঘিত হচ্ছে?
ক. সামাজিক খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক ঘ. নৈতিক
১৬। জাতীয় জীবনের সর্বস্তরে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকারকে কী বলে?
ক. মানবাধিকার
খ. সমানাধিকার
গ. মতপ্রকাশের অধিকার
ঘ. ভোটাধিকার
১৭। বাংলাদেশের ছাত্রীদের জন্য কোন শ্রেণি পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা আছে?
ক. মাধ্যমিক খ. উচ্চমাধ্যমিক
ঘ. অষ্টম ঘ. স্নাতক শ্রেণি
১৮। নানা দিক থেকে বাংলাদেশে পুরুষের তুলনায় নারীদের অবস্থান কেমন?
ক. এগিয়ে খ. পিছিয়ে
গ. সমান ঘ. সুবিধাভোগী
১৯। বাংলাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় একজন পুরুষ হিসেবে তোমার করণীয় কী হতে পারে?
ক. জ্ঞান অর্জন করা
খ. দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা
গ. শিক্ষাবিস্তার করা
ঘ. রাজনীতি করা
২০। আমাদের সমাজে নারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। তারা বঞ্চিত হয়—
i. সামাজিক কুসংস্কারের ফলে
ii. ধর্মীয় কুসংস্কারের ফলে
iii. শিক্ষার অনগ্রসরতার ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i. ও ii ঘ. i, ii ও iii
২১। বাংলাদেশের নারীরা যেসব অধিকার ভোগ করেন—
i. ভোটাধিকার
ii. রাজনৈতিক অধিকার
iii. সাংস্কৃতিক অধিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। আমরা নারী নির্যাতনের খবর কোথায় দেখতে পাই?
ক. সিনেমায় খ. পত্রিকায়
গ. নাটকে ঘ. যাত্রাপালায়
২৩। সন্তান লালন-পালনের প্রধান দায়িত্ব কে পালন করে?
ক. পুরুষ খ. বৃদ্ধ
গ. নারী ঘ. বৃদ্ধা
২৪। নারীরা যে ক্ষেত্রে সমান সুযোগ লাভের অধিকারী—
i. পড়ালেখা
ii. চাকরি বা কর্মসংস্থানে
iii. বেতন বা মজুরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। গ্রামের মেয়েরা ভালো ছাত্রী হয়েও অনেক সময় প্রাথমিক বা মাধ্যমিক স্তরের বেশি পড়ালেখার সুযোগ পায় না কেন?
ক. বাল্যবিবাহ
খ. পারিবারিক সমস্যা
গ. শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট
ঘ. মায়ের অনিচ্ছা
২৬। নারী-পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠায় কোন দিকটি বিশেষ পরিবর্তন দরকার বলে তুমি মনে করো?
ক. রাষ্ট্রের খ. সমাজের
গ. দৃষ্টিভঙ্গির ঘ. সরকারের
২৭। সমাজে নারীর অবস্থার পুরোপুরি পরিবর্তন ঘটবে না—
i. শিক্ষা বিস্তার ছাড়া
ii. সচেতনতা সৃষ্টি ছাড়া
iii. বিজ্ঞানের অগ্রগতি ছাড়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। শিক্ষাক্ষেত্রে সরকার মেয়েদের জন্যে কোন বিশেষ ব্যবস্থাটি গ্রহণ করেছে?
ক. শিক্ষা উপকরণ প্রদান
খ. হোস্টেল সুবিধা
গ. উপবৃত্তি
ঘ. স্কুলে ভর্তি হওয়ার সুযোগ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৮
১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. ক ২৮. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়