বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৮
২৯। অনেক পিতা-মাতা তাদের কন্যাদের কী মনে করে?
ক. আশীর্বাদ খ. বোঝা
গ. সম্পদ ঘ. উপজাত
৩০। আমাদের দেশের অনেক মেধাবী ছাত্রী অকালে ঝরে যায়। এর জন্য প্রধানত দায়ী কোনটি?
ক. পারিবারিক বৈষম্য
খ. অর্থনৈতিক বৈষম্য
গ. সাংস্কৃতিক বৈষম্য
ঘ. সামাজিক বৈষম্য
৩১। বিভিন্ন বৈষম্য-বঞ্চনার শিকার হতে হয় কাদের?
ক. নারীদের খ. পুরুষদের
গ. শিশুদের ঘ. ছাত্রীদের
৩২। আমাদের সংবিধানে নাগরিক হিসেবে কাদের পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে?
ক. নারীদের খ. শিশুদের
গ. প্রতিবন্ধীদের ঘ. বৃদ্ধদের
৩৩। নারী-পুরুষের সমানাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে কোথায়?
ক. পাঠ্যপুস্তকে খ. সংবিধানে
গ. ধর্মগ্রন্থে ঘ. সরকারি বিজ্ঞপ্তিতে
৩৪। নারীর প্রতি বৈষম্য বিলোপসংক্রান্ত সনদ প্রণয়ন করে—
ক. জাতিসংঘ খ. বিশ্বব্যাংক
গ. ইউএনডিপি ঘ. আদালত
৩৫। নারী অধিকার নিশ্চিত করতে সরকারের বিশেষ ব্যবস্থা কোনটি?
ক. ভোটাধিকার
খ. মজুরি-বৈষম্য দূরীকরণ
গ. উপবৃত্তির ব্যবস্থা
ঘ. কর্মসংস্থানের সুযোগ
৩৬। একটি জাতির ভবিষ্যত্ কাদের হাতে?
ক. পুরুষদের খ. নারীদের
গ. প্রবীণদের ঘ. শিশুদের
৩৭। মাতৃত্বকালীন ছুটি নারীদের কী?
ক. অধিকার খ. দায়িত্ব
গ. মর্যাদা ঘ. অবসর
৩৮। বর্তমানে সন্তানের বাবার নামের পাশে মায়ের নাম লেখা বাধ্যতামূলক। এই তথ্যটি কিসের প্রমাণ?
ক. নারী-পুরুষের সমানাধিকারের খ. পুরুষদের প্রাধান্য নির্দেশ করে
গ. নারীদের প্রাধান্য নির্দেশ করে
ঘ. নারীরা স্বাবলম্বী হওয়ার।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৮
২৯. খ ৩০. ক ৩১. ক ৩২. ক ৩৩. খ ৩৪. ক ৩৫. গ ৩৬. খ ৩৭. ক ৩৮. ক।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়