বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১১ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান-১।
৪৩. সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কখন প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৭ সালে গ. ১৯০৯ সালে ঘ. ১৯১১ সালে
উত্তর: ঘ. ১৯১১ সালে
৪২. সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পায়—
ক. ১৯১০ সালে খ. ১৯১৫ সালে গ. ১৯১৭ সালে ঘ. ১৯২০ সালে
উত্তর: খ. ১৯১৫ সালে
৪৩. নারীরা কত সালে নারী শ্রমিকের ন্যায্য মজুরি ও আট ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করে?
ক. ১৮৫৬ সালে খ. ১৯৫৭ সালে গ. ১৮৫৯ সালে ঘ. ১৮৭৫ সালে
উত্তর: খ. ১৮৫৭ সালে
৪৪. শিশুশ্রম বন্ধ ও নারীর ভোটাধিকারের দাবিতে প্রথম কোথায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়?
ক. মেলবোর্নে খ. ঢাকায় গ. প্যারিসে ঘ. নিউইয়র্কে
উত্তর: ঘ. নিউইয়র্কে
৪৫. কত সালে প্রথম শিশুশ্রম বন্ধ ও নারীর ভোটাধিকারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৬ সালে গ. ১৯০৭ সালে ঘ. ১৯০৮ সালে
উত্তর: ঘ. ১৯০৮ সালে
৪৬. দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৬ সালে গ. ১৯০৯ সালে ঘ. ১৯১০ সালে
উত্তর: ঘ. ১৯১০ সালে
৪৭. ক্লারা জেটকিন কে ছিলেন?
ক. নিউইয়র্কের নারীনেতা খ. জার্মানের নারীনেতা
গ. ব্রাজিলের নারীনেতা ঘ. পোল্যান্ডের নারীনেতা
উত্তর: খ. জার্মানের নারীনেতা।
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা