বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
১. নিচের কোন ক্ষুদ্র জাতিসত্তা ‘আচিকমান্দি’ নামে পরিচিত?
ক. ম্রো খ. গারো গ. ত্রিপুরা ঘ. ওঁরাও
উত্তর: খ. গারো
২. ম্রো সমাজের মানুষ প্রধানত কোন ধর্মাবলম্বী?
ক. খ্রিষ্ট খ. সনাতন গ. সংসারেক ঘ. বৌদ্ধ
উত্তর: ঘ. বৌদ্ধ
৩. বাংলাদেশের ওঁরাওদের কয়টি দল রয়েছে?
ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. চারটি
উত্তর: গ. তিনটি
৪. কোনটি ‘বৈসু’ উত্সবের আকর্ষণীয় অনুষ্ঠান?
ক. ‘গয়রা নৃত্য’ খ. ‘ফাগুয়া’
গ. ‘ওয়াংগালা’ ঘ. ‘কের’
উত্তর ক. ‘গয়রা নৃত্য’
৫. গারোরা নিজেদের কী হিসেবে পরিচয় দেয়?
ক. বন মানুষ খ. সাহসী মানুষ
গ. শান্ত মানুষ ঘ. পাহাড়ি মানুষ
উত্তর: ঘ. পাহাড়ি মানুষ
৬. রাসু ময়মনসিংহ বেড়াতে গিয়ে একট জাতিগোষ্ঠীর সংস্কৃতি দেখে মুগ্ধ হয়। রাসুর দেখা জাতিগোষ্ঠীর নাম কী?
ক. খাসি খ. পাত্র গ. মণিপুরি ঘ. গারো
উত্তর ঘ. গারো
৭. নকমান্দি বাড়ি দেখতে কেমন?
ক. এক চালাবিশিষ্ট দীর্ঘ খ. দুই চালাবিশিষ্ট দীর্ঘ গ. দুই চালাবিশিষ্ট খাটো
ঘ. চার চালাবিশিষ্ট দীর্ঘ
উত্তর: খ. দুই চালাবিশিষ্ট দীর্ঘ
৮. মাতৃতান্ত্রিক সমাজ বলতে কী বোঝায়?
ক. পিতা পরিবারের প্রধান
খ. মা পরিবারের প্রধান
গ. বড় ভাই পরিবারের প্রধান
ঘ. বড় বোন পরিবারের প্রধান
উত্তর: খ. মা পরিবারের প্রধান
৯. সাংসারেক কিসের নাম?
ক. গারোদের সনাতনী ধর্ম
খ. ভারতের সনাতনী ধর্ম
গ. মারমাদের সনাতনী ধর্ম
ঘ. পাহাড়িদের সনাতনী ধর্ম
উত্তর: ক. গারোদের সনাতনী ধর্ম
১০. গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি?
ক. নকমান্দি খ. দকবান্দা
গ. ওয়াংগালা ঘ. ফুংগ মারুং
উত্তর: খ. দকমান্দা
১১. মনির টেলিভিশনে একটি ক্ষুদ্র জাতিসত্তার প্রামাণ্যচিত্র দেখছিল। যারা নিজেদের আচিকমান্দি বলে পরিচয় দিয়ে থাকে। মনির দেখা জাতিসত্তাটি প্রধান উত্সব কীভাবে শুরু করে?
ক. বাগানে অর্ঘ্য নিবেদন করে
খ. পরিত্যক্ত জমিতে অর্ঘ্য নিবেদন করে
গ. কৃষিজমিতে অর্ঘ্য নিবেদন করে
ঘ. খোলা মাঠে অর্ঘ্য নিবেদন করে
উত্তর: গ. কৃষিজমিতে অর্ঘ্য নিবেদন করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা