বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
১২. খাসিদের সমাজব্যবস্থা কী ধরনের?
ক. পরিবারতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. মাতৃতান্ত্রিক ঘ. পিতৃতান্ত্রিক
উত্তর: গ. মাতৃতান্ত্রিক
১৩. নিধি পাঠ্যবই পড়ে একটি ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে জানতে পারে। যারা উব্লাই নাংথউকে পৃথিবীর সৃষ্টিকর্তা বলে মনে করে। নিধির পঠিত জাতিসত্তার সমাজে কোনটি খুবই প্রিয়?
ক. বৈসু খ. ফাগুয়া গ. ওয়াংগালা ঘ. নাচ-গান
উত্তর: ঘ. নাচ-গান
১৪. খাসিদের দল কীভাবে গড়ে ওঠে?
ক. বাবাদের সূত্র ধরে খ. পুরুষদের সূত্র ধরে
গ. মায়েদের সূত্র ধরে ঘ. ভাইদের সূত্র ধরে
উত্তর: গ. মায়েদের সূত্র ধরে
১৫. বাড়িতে কোনো অতিথি বেড়াতে এলে খাসিরা কীভাবে আপ্যায়ন করে থাকে?
ক. পান, চুন ও চা দিয়ে
খ. পান-সুপারি ও চা দিয়ে
গ. পান-সুপারি ও পানি দিয়ে
ঘ. পান, খয়ের ও পানি দিয়ে
উত্তর: খ. পান-সুপারি ও চা দিয়ে
১৬. নিধি বান্দরবান শহরের চিম্বুক পাহাড়ে একটি ক্ষুদ্র জাতিসত্তা দেখতে পায়। নিধির দেখা জাতিসত্তার পরিবারের প্রধান কে?
ক. মাতা খ. পিতা গ. বড় ভাই ঘ. প্রধান ব্যক্তি
উত্তর: খ. পিতা
১৭. ম্রো শিশুরা তিন বছর বয়সে কানে ছিদ্র করে কেন?
ক. ধর্মীয় আচার হিসেবে
খ. সুন্দর দেখানোর জন্য
গ. সমাজের রীতি হিসেবে
ঘ. পারিবারিক স্বীকৃতির জন্য
উত্তর: গ. সমাজের রীতি হিসেবে
১৮. নববর্ষের প্রথম দিনে ত্রিপুরারা কোন উত্সব পালন করে?
ক. রিনাই খ. কের গ. রিসা ঘ. বৈসু
উত্তর: ঘ. বৈসু
১৯. ত্রিপুরা শিশুরা সুকুই থুংমু কীভাবে খেলে?
ক. লুডু গুটি দিয়ে খ. তেঁতুল বিচি দিয়ে
গ. খিলা বিচি দিয়ে ঘ. দাবার গুটি দিয়ে
উত্তর: গ. খিলা বিচি দিয়ে
২০. ওঁরাওদের মতে কে পৃথিবীর সৃষ্টিকর্তা?
ক. ধরমী বা ধরমেশ খ. ভগবান গ. দেবতা ঘ. ঈশ্বর
উত্তর ক. ধরমী বা ধরমেশ
২১. তিথি কুডুখ ভাষাভাষী একটি জাতিসত্তা সম্পর্কে পাঠ্যবই পড়ে জানতে পারে। তিথির পঠিত জাতিসত্তার মানুষ কৃষিকর্ম ছাড়াও কীভাবে জীবিকা নির্বাহ করে থাকে?
ক. ব্যবসা করে খ. রিকশা চালিয়ে
গ. টেম্পু চালিয়ে ঘ. দিনমজুরির কাজ করে
উত্তর ঘ. দিনমজুরির কাজ করে
২২. গারো সমাজব্যবস্থা কী ধরনের
ক. পিতৃতান্ত্রিক খ. মাতৃতান্ত্রিক
গ. পরিবারতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক
উত্তর: খ. মাতৃতান্ত্রিক।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা