সিদ্দিকুর রহমান
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
৫১. চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত?
ক. সিলেট খ. চট্টগ্রাম গ. বান্দরবান ঘ. টেকনাফ
উত্তর: গ. বান্দরবান
৫২. ম্রোদের সমাজব্যবস্থা কী ধরনের?
ক. মাতৃতান্ত্রিক খ. পিতৃতান্ত্রিক গ. গ্রামভিত্তিক ঘ. সম্প্রদায়ভিত্তিক
উত্তর: গ. গ্রামভিত্তিক
৫৩. কোনটি খাসিদের অন্যতম সুস্বাদু খাবার?
ক. ক্লিনাটো খ. কা-টং-থং গ. টেমপুরা ঘ. নাম্পী। উত্তর: ঘ. নাম্পী
৫৪. ‘ক্রামা’ ধর্মমতটি কোন সমাজে রয়েছে?
ক. গারো খ. পাথর গ. ম্র্রো ঘ. ত্রিপুরা। উত্তর: গ. ম্রো
৫৫. বাংলাদেশের ত্রিপুরাদের সমাজব্যবস্থা কী ধরনের?
ক. মাতৃতান্ত্রিক খ. পিতৃতান্ত্রিক গ. গ্রামভিত্তিক ঘ. সম্প্রদায়ভিত্তিক
উত্তর: খ. পিতৃতান্ত্রিক
৫৬. হাত সাঙ্গিয়া কী?
ক. ম্রোদের একটি দলের নাম খ. গারোদের একটি দলের নাম
গ. ওঁরাওদের একটি দলের নাম ঘ. ত্রিপুরাদের একটি দলের নাম
উত্তর: গ. ওঁরাওদের একটি দলের নাম
৫৭. ওপার সাঙ্গিয়া কী?
ক. ওঁরাওদের একটি দলের নাম খ. ত্রিপুরাদের একটি দলের নাম
গ. গারোদের একটি দলের নাম ঘ. কোলদের একটি দলের নাম
উত্তর: ক. ওঁরাওদের একটি দলের নাম
৫৮. ওঁরাও সমাজব্যবস্থা কী ধরনের?
ক. গ্রামভিত্তিক খ. সম্প্রদায়ভিত্তিক গ. পিতৃতান্ত্রিক ঘ. মাতৃতান্ত্রিক
উত্তর: গ. পিতৃতান্ত্রিক।
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা