বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১৪. কোন দুটি রাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র?
ক. যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য ও বাংলাদেশ
গ. রাশিয়া ও ব্রাজিল ঘ. ইতালি ও চীন
উত্তর: ক. যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
১৫. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টি রাষ্ট্র?
ক. ১০ খ. ১১ গ. ১২ ঘ. ১৪। উত্তর: ক. ১০
১৬. জাতিসংঘ কীভাবে শান্তিরক্ষার কাজ করে?
ক. সদস্য দেশগুলোর অর্থনৈতিক শক্তি ব্যবহার করে
খ. সদস্য দেশগুলোর রাজনৈতিক শক্তি ব্যবহার করে
গ. সদস্য দেশগুলোর সামরিক শক্তি ব্যবহার করে
ঘ. সদস্য দেশগুলোর সাংস্কৃতিক শক্তি ব্যবহার করে
উত্তর: গ. সদস্য দেশগুলোর সামরিক শক্তি ব্যবহার করে
১৭. নিধি আন্তর্জাতিক একটি সংস্থা সম্পর্কে অবগত হয়, যে সংস্থাটির নিজস্ব সামরিক বাহিনী না থাকা সত্ত্বেও বিশ্বব্যাপী শান্তিরক্ষায় কাজ করে। নিধি অবগত হওয়া সংস্থাটি কীভাবে শান্তিরক্ষার কাজ করে?
ক. স্থায়ী সদস্য দেশগুলোর সামরিক শক্তি ব্যবহার করে
খ. অস্থায়ী সদস্য দেশগুলোর সামরিক শক্তি ব্যবহার করে
গ. স্থায়ী সদস্য দেশগুলোর অর্থনৈতিক শক্তি ব্যবহার করে
ঘ. সব সদস্য দেশগুলোর সামরিক শক্তি ব্যবহার করে
উত্তর: ঘ. সব সদস্য দেশগুলোর সামরিক শক্তি ব্যবহার করে
১৮. রৌশনারা পত্রিকায় প্রতিরক্ষা পরিষদের ভূমিকা সম্পর্কিত একটি প্রতিবেদন পড়ছিল। রৌশনারা পঠিত পরিষদটি কীভাবে শান্তিরক্ষায় কাজ করে?
ক. সামরিক শক্তি ব্যবহার করে
খ. অর্থনৈতিক শক্তি ব্যবহার করে
গ. রাজনৈতিক শক্তি ব্যবহার করে
ঘ. দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার করে
উত্তর: ক. সামরিক শক্তি ব্যবহার করে।
১৯. বাংলাদেশ সেনাবাহিনী কীভাবে দায়িত্ব পালন করে বিশ্বে সুনাম কুড়িয়েছে?
ক. নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে খ. ধৈর্য ও ধীরতার সঙ্গে
গ. নিষ্ঠা ও দ্রুততার সঙ্গে ঘ. ধৈর্য ও ঐকান্তিকতার সঙ্গে
উত্তর: ক. নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে
২০. বাংলাদেশ সেনাবাহিনী কোন দেশে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছে?
ক. সিয়েরা লিওন খ. ইরাক গ. ইরান ঘ. কাতার
উত্তর: ক. সিয়েরা লিওন
২১. সীমানা-সংক্রান্ত বিরোধ মীমাংসায় কোনটি ভূমিকা রাখে?
ক. সাধারণ পরিষদ খ. নিরাপত্তা পরিষদ
গ. আন্তর্জাতিক আদালত ঘ. অছি পরিষদ
উত্তর: গ. আন্তর্জাতিক আদালত।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা