বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
২২. কোনটি অছি পরিষদের কাজ?
ক. অনুন্নত অঞ্চলের অধিবাসীদের স্বাধীনতা দেওয়া
খ. উন্নত অঞ্চলের অধিবাসীদের স্বাধীনতা দেওয়া
গ. পরাধীন অঞ্চলের অধিবাসীদের স্বাধীনতা দেওয়া
ঘ. স্বাধীন রাষ্ট্রের উন্নয়নে কাজ করা
উত্তর: ক. অনুন্নত অঞ্চলের অধিবাসীদের স্বাধীনতা দেওয়া
২৩. নিশা পাঠ্যবই পড়ে জানতে পারে নতুন কোনো রাষ্ট্রকে সদস্য করা বা কোনো রাষ্ট্রের সদস্য পদ বাতিল করা জাতিসংঘের একটি পরিষদের গুরুত্বপূর্ণ কাজ। নিশার জানা জাতিসংঘের পরিষদটির নাম কী?
ক. সাধারণ পরিষদ খ. নিরাপত্তা পরিষদ
গ. অছি পরিষদ ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
উত্তর: ক. সাধারণ পরিষদ
২৪. বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করে কোন সংস্থা?
ক. ইউনিসেফ খ. UNDP গ. WHO ঘ. বিশ্বব্যাংক
উত্তর: ক. ইউনিসেফ
২৫. সাকিরদের গ্রামে আন্তর্জাতিক একটি সংস্থার অঙ্গসংগঠন বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা, মা ও শিশু স্বাস্থ্যরক্ষাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে। এই সংস্থাটির মূল কাজ কী?
ক. বিশ্বব্যাপী শিশু উন্নয়ন খ. বিশ্বব্যাপী নারী উন্নয়ন
গ. সংস্কৃতির উন্নয়ন ঘ. মানবাধিকার সংরক্ষণ
উত্তর: ক. বিশ্বব্যাপী শিশু উন্নয়ন
২৬. বাংলাদেশের পরিবেশ উন্নয়ন ও দারিদ্র্যমোচনে কোন সংস্থা কাজ করছে?
ক. ইউনেসকো খ. UNDP গ. ইউনিসেফ ঘ. WHO
উত্তর: খ. UNDP
২৭. খাদ্য ও কৃষি সংস্থা গঠিত হয়েছে কেন?
ক. বিশ্বকে খাদ্য সমস্যা থেকে মুক্ত করার জন্য
খ. খাদ্যের মজুদ বৃদ্ধির জন্য
গ. কৃষিক্ষেত্রে সারের ব্যবহার কমানোর জন্য
ঘ. বিশ্বকে দারিদ্র্যমুক্ত করার জন্য
উত্তর: ক. বিশ্বকে খাদ্য সমস্যা থেকে মুক্ত করার জন্য
২৮. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খ. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে
গ. যুক্তরাষ্ট্রের শিকাগোতে ঘ. যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে
উত্তর: খ. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে
২৯. পৃথিবীতে মোট কতটি দেশ আছে?
ক. ১৯২ খ. ১৯৩ গ. ১৯৪ ঘ. ১৯৬। উত্তর ঘ. ১৯৬
৩০. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. যুক্তরাজ্যে খ. ফ্রান্সে গ. মার্কিন যুক্তরাষ্ট্রে ঘ. বেলগ্রেডে
উত্তর: গ. মার্কিন যুক্তরাষ্ট্রে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা