বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৯ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা কোথায় গড়ে ওঠে?
ক. শহরে খ. গ্রামে
গ. বিল অঞ্চলে ঘ. শহরে ও গ্রামে
২। নিচের কোন দেশটিতে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়?
ক. কানাডা খ. ব্রাজিল
গ. বাংলাদেশ ঘ. যুক্তরাজ্য
৩। বাল্যবিবাহ বলতে কী বোঝায়?
ক. অল্প বয়সে বিয়ে
খ. সাবালক হবার আগে বিয়ে
গ. গ্রাম্য বিয়ে ঘ. হাওর অঞ্চলের বিয়ে
৪। কোন দেশে জমির তুলনায় জনসংখ্যা অনেক বেশি?
ক. বাংলাদেশ খ. কানাডা
গ. রাশিয়া ঘ. আমেরিকা
৫। কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি?
ক. বাংলাদেশ খ. কানাডা
গ. রাশিয়া ঘ. আমেরিকা
৬। কোনটি একটি দেশের জন্য বোঝা আবার সেটিই সম্পদে পরিণত হতে পারে?
ক. অশিক্ষিত জনসংখ্যা খ. অদক্ষ জনসংখ্যা
গ. জনসংখ্যা ঘ. রপ্তানি খাত
৭। বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার আগের তুলনায় কিছুটা কমার কারণ কী?
ক. সম্পদ কমে যাওয়া খ. আয় কমে যাওয়া
গ. মাথাপিছু জমির পরিমাণ কমে যাওয়া
ঘ. মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়া
৮। শিশু ও মাতৃমৃত্যুর হার কমে যাওয়ার কারণ কী?
ক. সাক্ষরতার হার বাড়ায়
খ. পুষ্টির সরবরাহ বৃদ্ধি পাওয়ায়
গ. চিকিত্সাব্যবস্থার উন্নতি হওয়ায়
ঘ. গণসচেতনতা বৃদ্ধি পাওয়ায়
৯। দেশের অশিক্ষিত ও কর্মহীন মানুষকে কীভাবে মানবসম্পদে পরিণত করা যায়?
ক. রাষ্ট্রীয়ভাবে আর্থিক অনুদান দিয়ে
খ. উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে
গ. কৃষি উপকরণ সরবরাহ করে
ঘ. ব্যাংক ঋণ দিয়ে
১০। বিশাল জনসংখ্যা কাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়?
ক. যাদের পরিকল্পনার অভাব আছে
খ. যাদের সম্পদ সীমিত
গ. যাদের সম্পদের অভাব নেই
ঘ. যারা মনের দিক দিয়ে গরিব
১১। নিচের কোন দেশটি জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে?
ক. মিয়ানমার খ. নেপাল গ. ভুটান ঘ. শ্রীলঙ্কা
১২। আমাদের প্রতিবেশী কোন দেশটি তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে?
ক. ভারত খ. পাকিস্তান গ নেপাল ঘ. ভুটান
১৩। জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে বর্তমান সরকার কয়টি কৌশল গ্রহণ করেছে?
ক. ১০টি খ. ৯টি গ. ৮টি ঘ. ৭টি
১৪। আমেরিকার তথ্যপ্রযুক্তি খাতের কতভাগ ভারতীয়দের দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল?
ক. ২৩ খ. ২৪ গ. ২৫ ঘ. ২৬
১৫। আমাদের দেশের জনশক্তিকে মানবসম্পদে পরিণত করতে সরকারের কৌশল হলো—
i. ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রসার
ii. নারীশিক্ষার প্রসার
iii. প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
১৬. দেশে জনসংখ্যানীতি প্রণয়নের লক্ষ্য হলো—
ক. দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা
খ. দেশের প্রথম শ্রেণির নাগরিকদের জীবনমানের উন্নতি গ. জনসংখ্যা বৃদ্ধি করা
ঘ. শুধু দারিদ্র্য জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৯
১. ঘ ২. গ ৩. ক ৪. ক ৫. ক ৬. গ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. ক।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়