বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৪২. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অন্যতম কাজ কী?
ক. বেকার সমস্যার সমাধান খ. প্রশাসনিক পরিচালনা
গ. নিরাপত্তা রক্ষা ঘ. বিরোধ মীমাংসা
উত্তর: ক. বেকার সমস্যার সমাধান
৪৩. শিশু, নারী অধিকার ও মানবাধিকার সংরক্ষণ কোন পরিষদের অন্যতম কাজ?
ক. সাধারণ পরিষদ খ. নিরাপত্তা পরিষদ
গ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ঘ. অছি পরিষদ
উত্তর: গ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
৪৪. জাতিসংঘের সচিবালয় কীভাবে পরিচালিত হয়?
ক. মহাসচিবকে নিয়ে খ. মহাসচিব ও কর্মকর্তাদের নিয়ে
গ. মহাসচিব ও কর্মচারীদের নিয়ে
ঘ. মহাসচিব, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে
উত্তর : ঘ. মহাসচিব, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে
৪৫. ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক খ. যুক্তরাষ্ট্রের শিকাগো
গ. যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস ঘ. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে
উত্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক
৪৬. শিশুসহ সবার উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠানটি কাজ করে?
ক. ইউনিসেফ খ. ইউনেসকো গ. ইউএনডিপি ঘ. বিশ্বব্যাংক
উত্তর: ক. ইউনিসেফ
৪৭. আমাদের ভাষা-শহীদ দিবস কত তারিখ?
ক. ২০ ফেব্রুয়ারি খ. ২১ ফেব্রুয়ারি
গ. ২২ ফেব্রুয়ারি ঘ. ২৩ ফেব্রুয়ারি
উত্তর: খ. ২১ ফেব্রুয়ারি
৪৮. কোন সংস্থার উদ্যোগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে?
ক. ইউনেসকো খ. ইউনিসেফ গ. ইউএনডিপি ঘ. বিশ্বব্যাংক
উত্তর: ক. ইউনেসকো।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা